বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ থাইল্যান্ডে বাইক দুর্ঘটনার পর দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর রাতের দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেন স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ফলে মৃত্যু হয়েছে। এই বিষয়টি পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহুল আমিন নিশ্চিত করেছেন।জানা যায়, গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশিপের সময় সাঈদ এবং তার দুই বন্ধু আপন ও রাব্বি বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। বাইকটি সাঈদ চালাচ্ছিল এবং তিনি গুরুতর আহত ছিলেন না। দেশে ফিরে তিনি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন, শুধুমাত্র বাহ্যিক আঘাতের জন্য। অন্যদিকে রাব্বি দেশে চিকিৎসা নিচ্ছে এবং আপন গুরুতর অসুস্থ অবস্থায় এখনও থাইল্যান্ডে চিকিৎসাধীন।অধ্যাপক ড. মো. রহুল আমিন বলেন, ‘সে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনায় বেশি আহত ছিলেন না। তার দেহের সব শারীরিক টেস্টের ফলাফল স্বাভাবিক ছিল। কিন্তু আজ রাতে আনুমানিক সাড়ে তিনটার দিকে তার মৃত্যুর খবর পেয়েছি। আমরা ধারণা করছি, স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তবে বাস্তবে কিভাবে বা কেন মৃত্যু হয়েছে, তা আল্লাহই ভালো জানেন।’মরহুমের জানাজা আজ আছরের নামাজের পর তার নিজ বাড়ি, বাকৃবি ফিশারিজ মোড় সংলগ্ন ময়মনসিংহ সদরের দীঘারকান্দা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৭ বছর পর মাতৃভূমি’র মাটি স্পর্শ করলেন তারেক রহমান
১৭ বছর পর মাতৃভূমি’র মাটি স্পর্শ করলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন করলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দীর্ঘ সময় দেশে ফিরে খালি পায়ে মাতৃভূমি’র Read more

কালিয়াকৈরে বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে গজারী বনের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে চন্দ্রা এলাকা থেকে ওই মরদেহটি Read more

দার্জিলিং, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে বিপর্যয়ের জন্য কী অপরিকল্পিত নির্মাণ দায়ী?
দার্জিলিং, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে  বিপর্যয়ের জন্য কী অপরিকল্পিত নির্মাণ দায়ী?

শনিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে ফুঁসতে থাকে তিস্তা, মহানন্দা ও তোর্সা নদী। গভীর রাতে কোথাও ভূমিধ্বস দেখা দেয় কোথাও Read more

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা

কণ্ঠে কণ্ঠে মিলিয়ে জাতীয় সংগীতের মধ্যদিয়ে শেষ হলো রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে Read more

কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত মিয়া (৭০) ইন্তেকাল করেছেন। Read more

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। প্রায় ১৫ বছর পর পাকিস্তানের কোনো সচিব ঢাকায় এলেন।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পাকিস্তানের পররাষ্ট্রসচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন