ময়মনসিংহের নান্দাইলে অস্ত্রের মুখে ৫টি বসতঘর ভাংচুরসহ নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে আচারগাঁও ইউনিয়নের শেখের ডাংগর গ্রামের মৃত মুক্তুল হোসেন মুন্সীর বাড়িঘরে হামলা চালিয়েছেন প্রতিপক্ষের লোকজন। এতে বাধা প্রদান করায় মুক্তুল হোসেন মুন্সীর পুত্র পুঙ্গু আ: সালাম আহত অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।একই গ্রামের নিজাম উদ্দিনের হুকুমে স্বপন, শহিদুল্লাহ, রিটন, ফাহিম গংরা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে জানান হামলার শিকার আ: সালামের সহোদর ভাই মোহাম্মদ আলী ও আকবর আলী। জানা গেছে, মৃত মুক্তুল হোসেন পরিবারের সাথে একই বংশীয় প্রতিপক্ষ নিজাম উদ্দিনের পরিবারের জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। এ বিষয়ে মোহাম্মদ আলী জানান, নিজাম উদ্দিন গংরা এক বছর পূর্বে আমাদের ক্রয়কৃত ১০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে গেছে। এ ব্যাপারে আদালতে মোকাদ্দমা রয়েছে। এরপরেও নিজাম উদ্দিন ও তাঁর ভাইয়েরা একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ আমাদের উপর অত্যচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। এখন আরও ৬ শতাংশ জমি জোরপূর্বক দখলে নেওয়ার পায়তারা করছে। এতে বাধা প্রদান করায় নিজাম উদ্দিনসহ তাঁর পরিবারের লোকজনকে নিয়ে গভীর রাতে রামদা, বল্লম ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের বাড়ি-ঘরে হামলা চালায়। ওই বাড়ির গৃহবধূ রিমা,ঝরণা ও বিউটি আক্তার জানান, হঠাৎই এলোপাথারি কুপের শব্দে ভীতস্থ হয়ে ঘুম থেকে উঠে দেখেন নিজাম উদ্দিনের লোকজন তাদের বসতঘরে হামলা চালাচ্ছে, ঘরের টিনের বেড়া কুপিয়ে তছনছ করে ফেলেছে। শুধু তাই নয়,অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে মারধরসহ আটকে রেখে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে ধরেন। এসময় ৯৯৯ কল দিয়েও তাৎক্ষনিক কোন সহযোগিতা পাননি পরিবারটি। তবে সকাল ৯ টার দিকে পুলিশ বাড়িতে আসে। প্রতিপক্ষ নিজাম উদ্দিনের বড় ভাই শহিদুল্লাহ জানান, মামলা করার জন্য আ: সালাম গংরাই নিজেদের ঘর নিজেরা কুপিয়েছে।  এ বিষয়ে নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল পরির্দশনের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সাকিব যেন আর বাংলাদেশের জার্সি গায়ে দিতে না পারেন, বিসিবিকে নির্দেশনা দিয়েছি’
‘সাকিব যেন আর বাংলাদেশের জার্সি গায়ে দিতে না পারেন, বিসিবিকে নির্দেশনা দিয়েছি’

বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে আর লাল-সবুজ জার্সিতে দেখা যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা Read more

Hacked by CoupDeGrace
Hacked by CoupDeGrace

Hacked by CoupDeGraceGreetz:Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

ফিলিস্তিনে এতিমদের সেবা দেওয়া দাতব্য সংস্থা বন্ধ করল ইসরায়েল
ফিলিস্তিনে এতিমদের সেবা দেওয়া দাতব্য সংস্থা বন্ধ করল ইসরায়েল

পশ্চিম তীরের হেবরন শহরে এতিমদের সহায়তা প্রদানকারী একটি ফিলিস্তিনি দাতব্য সংস্থা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২১ অক্টোবর) ইসলামিক চ্যারিটেবল সোসাইটি Read more

সমলয় পদ্ধতিতে ধান চাষ কৃষিতে নতুন সম্ভাবনা
সমলয় পদ্ধতিতে ধান চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

প্রতি বছর বোরো মৌসুমে ধান রোপণ করতে ও কাটতে শ্রমিক সংকটে পড়েন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষকরা। দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক Read more

তালতলীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে যৌথ বাহিনীর চেকপোস্ট, তল্লাশি ও অভিযান
তালতলীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে যৌথ বাহিনীর চেকপোস্ট, তল্লাশি ও অভিযান

বরগুনার তালতলীতে পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে যাত্রী নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন এবং সড়কে বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে যৌথ বাহিনী।বুধবার (৪ Read more

ভেনেজুয়েলায় সোনার খনি ধস, নিহত ১৪
ভেনেজুয়েলায় সোনার খনি ধস, নিহত ১৪

ভারি বৃষ্টিপাতের ফলে ভেনেজুয়েলায় সোনার খনি ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় এল ক্যালাও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন