ভোলার চরফ্যাশনে পর্যটন দ্বীপ ঢালচর ইউনিয়নে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কেটে নিয়ে বনবিভাগের জায়গা দখল করে ভিটে নির্মাণের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতির ভাই বাবুল লাঠিয়ালের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ওই ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন ম্যানগ্রোভ বাগানের খালের মাটি কেটে নেয়ার সময় বনবিভাগ কর্মিরা বাধা দিলে কিছু সময় বন্ধ রাখা হলেও ফের কেটে নেয়।স্থানীয় সুত্রে জানাযায়, সম্প্রতি সময়ে নদী ভাঙ্গনে বিএনপি সভাপতির ভাই বাবুল লাঠিয়াল মৎস্য আড়তের ঘর ভিটে ভেঙে যায়। দীর্ঘদিন চুপ থাকার পর আওয়ামী লীগ সরকারের পতনের পর নেতার ভাই বনবিভাগের জমি দখল করে মৎস্য আড়তের ভিটে নির্মাণের চেষ্টা করে আসছিলেন। বনবিভাগের বাধার মুখে দখলে ব্যর্থ হন তিনি এবং তার দলবল। বৃহস্পতিবার ফের তিনি ভাইয়ের ক্ষমতার প্রভাব খাটিয়ে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মৎস্য আড়তের ভিটে নির্মাণের জন্য মাটি উত্তোলন শুরু করে দেন। পরে খবর পেয়ে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কার্যক্রম বন্ধ করে দিলেও ফের মাটি উত্তোলন শুরু করে দেন তারা।অভিযুক্ত বিএনপি নেতার ভাই জানান, ওই খালটি ঢালচরের মৎস্য আড়তদাররা কেটেছেন। ওই খাল থেকে মাটি উত্তোলন করতে গেলে বন বিভাগ কর্মীরা বাধা দেন। আর যেখানে মাটি ভরাটের জমিটি স্থানীয় বাসিন্দাদের। ঢালচরের মৎস্য আড়তগুলো নদীতে ভেঙে যাওয়ায় মালিকানা জমিতে ভরাট করে ঘর নির্মাণের প্রস্তুতি নিতে গেলে বাধা দেন।ঢালচর রেঞ্জকর্মকর্তা মো. মইনুল ইসলাম জানান, বনভিবাগের জমি দখল ও ম্যানগ্রোভ বাগানের খালে মাটি কাটা কারো বৈধতা নেই। ওই নেতার ভাই  ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে বনবিভাগের জমি দখল করে আড়তের ভিটে নির্মাণ কাজ শুরু করেছিলেন। পরে বনবিভাগ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই জমি জবর দখল ও মাটি উত্তোলন বন্ধ করে দিয়েছেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৩ দিনের বিরতি শেষে সংসদ অধিবেশন শুরু
১৩ দিনের বিরতি শেষে সংসদ অধিবেশন শুরু

টানা ১৩ দিনের বিরতি শেষে আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক।রবিবার (২৯ মার্চ) বিকাল ৩টায় ডেপুটি স্পিকার Read more

জমির বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
জমির বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

জমির বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টাযশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা হয়েছে।শনিবার (৯ আগস্ট) Read more

শেখ হাসিনার সাক্ষাৎকার আগে রয়টার্সে পড়ি, পরে মন্তব্য: প্রেস সচিব
শেখ হাসিনার সাক্ষাৎকার আগে রয়টার্সে পড়ি, পরে মন্তব্য: প্রেস সচিব

মার্কিন গণমাধ্যম রয়টার্সে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘রয়টার্সে Read more

ঈদ উপলক্ষ্যে দীর্ঘ ছুটি পাচ্ছেন বাঙলা কলেজ শিক্ষার্থীরা
ঈদ উপলক্ষ্যে দীর্ঘ ছুটি পাচ্ছেন বাঙলা কলেজ শিক্ষার্থীরা

সরকারি বাঙলা কলেজের চিরচেনা প্রাঙ্গণ এখন অনেকটাই নির্জন। শ্রেণিকক্ষ বন্ধ, ছাতিমতলায় নেই ভিড়, লাইব্রেরি ঘরেও নেই পাঠকের আনাগোনা। ইলশে গুড়ি Read more

জোট করলে জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের
জোট করলে জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে চলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটাই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। Read more

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে জীবেশ বাড়ৈ নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।বুধবার (০৯ জুলাই) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন