ইসরায়েলি পণ্য বর্জনের দাবি করে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে। এসময় কোনাবাড়ী ও কাশিমপুরে বেশ কয়েকটি পোশাক কারখানায়ও হামলা চালায় বিক্ষোভকারীরা।শনিবার (১২ এপ্রিল)মার্চ ফর গাজা এর প্রতি সংহতি জানিয়ে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর, টঙ্গী, বোর্ডবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে হাজার হাজার পোশাক শ্রমিকরা। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শান্তি পূর্ণ মিছিল করলেও বিকেলে কোনাবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড, কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কাশিমপুরে ডিবিএল গ্রুপের মাইমুন ও মতিন গার্মেন্টস খোলা রাখায় ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে হামলা ও ভাংচুর চালায়। কোনাবাড়িতে বাটা শো-রুম, আজওয়া,পিজ্জা হল, এপেক্স, স্বপ্ন সুপার শপ, বিউটি সুইটমিটসহ প্রায় ১৫ থেকে ২০টি দোকানে হামলা ও ভাংচুর চালায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়িতে আবাসিক হোটেল রেইনবো ও মুনে হামলা ও  ভাংচুর চালায়। এসময় রেইনবো হোটেল থেকে পিছন দরজা দিয়ে কয়েকজন যৌনকর্মী দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় একজন যৌনকর্মীকে বিক্ষুব্ধ জনতা আটক করে বেদম-মারপিট করে।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপরদিকে বিক্ষিপ্ত জনতা মুন হোটেল থেকে আসবাবপত্র বের করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কোনাবাড়িতে। এছাড়াও স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড এর এডমিন ম্যানেজার ইউসুফ আলী বলেন,বিকেলে বহিরাগত শ্রমিকরা এসে আমাদের কারখানায় হামালা চালায়। এসময় তিনি আরও বলেন, আমি একটি মিটিংয়ে আছি পরে কথা বলছি বলে ফোন কেটে দেন।কাশিমপুরে ডিবিএল গ্রুপের এইচ আর জিএম মো. নাইমুর রহমান বলেন, বিকেল সাড়ে তিনটার সময় কিছু শ্রমিক ২নং গেটে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে তারা বড় একটি মিছিল নিয়ে এসে আমার কারখানার ভিতরে প্রবেশের চেষ্টা করলে ছুটি ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, আমাদের মতিন স্পিং মিলস, এবং জিতার মোড়ে মাইমুন লিঃ হামলা ও ভাংচুর চালানো হয়।এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু মোহাম্মদ নাসের আল আমিন বলেন, বিকেলে কোনাবাড়ী ও কাশিমপুরে ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। কোনাবাড়ীতে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানিয়ে বেশ কিছু দোকান পাট ও শপিংমলে হামলা ও ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে যানচলাচল স্বাভাবিক হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের Read more

ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু
ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সাবেক শিক্ষার্থী আবু Read more

চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা
চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা

চারুকলায় পয়লা বৈশাখ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনায় এক অজ্ঞাত যুবকের খোঁজ মিলেছে, যদিও Read more

৩০ এপ্রিল: নামাজের সময়সূচি
৩০ এপ্রিল: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি
বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

বিসিবি সভাপতি ফারুক আহমেদকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহষ্পতিবার রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বিস্তারিত Read more

প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ
প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন