নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে যুবদল নেতা আয়নাল হক (৪২) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে লাশের দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খুঁজতে খুঁজতে  আয়নালের নিজ শোবার ঘরের মেঝেতে লাশটি দেখতে পায়। এ সময় দরজা খোলা ছিলো। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।নিহত আয়নাল হক উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া কালিরঘুন গ্রামের মৃত জলিল প্রামাণিকের ছেলে। সে উপজেলা মাঝগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক এবং  বনপাড়া বাইপাস বাস কাউন্টারের স্টাফ ছিলেন। উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল জানান, গত বুধবার থেকে আয়নাল হকের খোঁজ ছিলো না। শনিবার নিজ বাড়ি থেকে তার মরদেহ  উদ্ধার করা হয়৷ প্রতিবেশী সাইফুল ইসলাম জানান,  গত ৭ মাস ধরে স্ত্রী বাপের বাড়িতে অবস্থান করছিলো এবং তার দুই সন্তানের মধ্যে ছোট ছেলে একটি আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে ও মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আছে। বাড়িতে আয়নাল ছাড়া আর কেউ থাকতো না৷ বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, এ মৃত্যু  স্ট্রোকজনিত বলে ধারণা করা যাচ্ছে। তবে অন্য কোন কারণ আছে কিনা  তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।  আপাতত থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।  এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতে কাঁপছে ত্রিশাল, উষ্ণতা খুঁজতে ফুটপাতে উপচে পড়া ভিড়
শীতে কাঁপছে ত্রিশাল, উষ্ণতা খুঁজতে ফুটপাতে উপচে পড়া ভিড়

ময়মনসিংহের ত্রিশালে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জনপদ। প্রকৃতির এই বৈরী রূপ থেকে Read more

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

এবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তালিকায় Read more

৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত
৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ৩০০ আসনের প্রার্থী বাছাইয়ের তৃতীয় ও শেষ ধাপের সাক্ষাৎকার সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, Read more

বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, জীবিত উদ্ধার ১৮
বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, জীবিত উদ্ধার ১৮

রাজধানীর শান্তিনগরে বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।তাৎক্ষণিকভাবে এ Read more

‘বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা’
‘বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা’

বার বার মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা বলে মনে করেন ধর্ম উপদেষ্টা আ ফ Read more

গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন