টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হার দেখল ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সিনসিনাটি এফসির কাছে ৩-০ গোলে হেরেছে লিওনেল মেসির দল। এর আগের মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। যা মেজর লিগ সকারে (এমএলএস) রেকর্ড এবং মেসির ক্যারিয়ারে ২০১২ সালের পর প্রথম। অবশেষে সিনসিনাটির কাছে হেরে সেই যাত্রা  থামল। তবে মেসি না পারলেও এদিন জোড়া করেছেন সিনসিনাটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভান্দার। এ নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচে গোল করলেন ইভান্দার।সিনসিনাটির বিপক্ষে এ ম্যাচে অনেকটাই খোলসবন্দী ছিল লিওনেল মেসিরা। পুরো ম্যাচে অন টার্গেটে মাত্র দু’টি শট নিয়েছে তারা। প্রথমার্ধের শেষ দিকে দুটি শট নেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। তাঁর প্রথম শটটি ব্লক করেন সিনসিনাটি ডিফেন্ডার লুকাস এঙ্গেল, আর দ্বিতীয় শটটি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রোমান চেলেনতানো।অন্যদিকে একের পর এক আক্রমণ করতে থাকে সিনসিনাটি। প্রথমার্ধের ১৬তম মিনিটে প্রথম গোলটি আসে জেরার্ডো ভ্যালেনজুয়েলার পা থেকে। বাকি দু’টো গোল এসেছে দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের ৫০ ও ৭০তম মিনিটে গোল করেন আরেক মিডফিল্ডার ইভান্দার। এ হারের পর অনেকটাই হতাশ হয়েছেন মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেনছেন, ‘আজকের ম্যাচের যে ফল এসেছে এবং আমরা যেভাবে হেরেছি, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তারা আমাদের সব সময় চাপে রেখেছিল। আমাদের খুব সহজেই তারা হারিয়েছে।’মাচেরানো আরও বলেছেন, ‘আমার মনে হয়, আজ আমরা স্পষ্টভাবে প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিলাম। ব্যক্তিগত লড়াইগুলোতে আমরা খুব একটা জিততে পারিনি। হয়তো এর একটি কারণ হচ্ছে, আমরা শারীরিকভাবে খুব ক্লান্ত ছিলাম, আর দীর্ঘ মেয়াদে সেটার খেসারত দিতে হয়েছে আমাদের।’ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় পাঁচে মায়ামি। ৩৮ পয়েন্ট পাওয়া দলটি শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে ৮ পয়েন্ট পিছিয়ে। সিনসিনাটি পয়েন্ট তালিকায় দুইয়ে। পয়েন্ট তালিকায় মেসিদের চেয়ে এগিয়ে থাকা চারটি দলের চেয়েই মায়ামি ৩ ম্যাচ কম খেলেছে। এই তিন ম্যাচে জিতে গেলে শীর্ষে ওঠার সুযোগও আছে দলটির। মায়ামির পরবর্তী ম্যাচ শনিবার, খেলবে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রবিবার (২৫ মে) বিকালে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর Read more

এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা
এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা

বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।রোববার (৮ জুন) পুরান ঢাকার পোস্তা Read more

তিন দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ
তিন দিনের ছুটিতে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ

টানা তিন দিনের ছুটির সুযোগে দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে উপচে পড়া ভিড় দেখা যাবে- এটাই ছিল হোটেল-মোটেল মালিক, ট্যুর Read more

ডিজিটাল সাংবাদিকতায় শ্রেষ্ঠদের স্বীকৃতি দিলো ডিএমএফ
ডিজিটাল সাংবাদিকতায় শ্রেষ্ঠদের স্বীকৃতি দিলো ডিএমএফ

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’, যা বাংলাদেশের অনুপ্রেরণাদায়ক সাংবাদিক, মিডিয়াকর্মী ও উদ্ভাবকদের Read more

বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম
বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাই তাওসিফ ইসলাম অর্ককে (১৭) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন