বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। সাথে ১০টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়।বলিপাড়া ইউনিয়নের বলি বাজার থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস প্রায় ১৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই প্রায় ১ ঘণ্টার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় স্থানীয়রা। এই সময় বাজারের বাইরের লোকজনও বালতি করে টিউবওয়েলের পানি দিয়ে আগুন নেভাতে সহযোগিতা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিরূপণ করা যায়নি। এই ঘটনায় কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকজন দোকানদার পায়ের পেরেক ঠুকে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল সময়ের কন্ঠস্বরকে জানান, রাত ১টা ৪৫ মিনিটের দিকে বলি বাজারে আগুন লেগে ১১টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে।এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে তাদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ওরা বিপ্লবটাকে বিক্রি করে দিচ্ছে, লড়াইটা এখনও অধরা’
‘ওরা বিপ্লবটাকে বিক্রি করে দিচ্ছে, লড়াইটা এখনও অধরা’

ঠিক এক বছর আগে ১৫ জুলাই সিনথিয়া মেহরিন সকালের মনে সেই দিনটির আঘাতের স্মৃতি এখনও তাজা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার Read more

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা জানিয়েছে, সোমবার দুপুরে আগামীর কর্মসূচি ও দাবি Read more

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে রান্নাঘরে আগুন দিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ
মাদারীপুরে জমি নিয়ে বিরোধে রান্নাঘরে আগুন দিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে রান্নাঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার (০৯ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজৈর উপজেলার Read more

হজ কার্যক্রমে যুক্ত হওয়ার অনুমতি পেলো ৩৩ ব্যাংক
হজ কার্যক্রমে যুক্ত হওয়ার অনুমতি পেলো ৩৩ ব্যাংক

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি’র অর্থ সংগ্রহসহ হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেয়েছে দেশের ৩৩টি বাণিজ্যিক Read more

আ. লীগের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আসামী জামায়াত ও নির্দলীয়রা!
আ. লীগের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আসামী জামায়াত ও নির্দলীয়রা!

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াত সমর্থক ও নির্দলীয় ব্যক্তিদেরও আসামি করায় Read more

‘আশুরাকে ঘিরে কোনও নিরাপত্তা ঝুঁকি নেই’
‘আশুরাকে ঘিরে কোনও নিরাপত্তা ঝুঁকি নেই’

আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন