নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের করা এক মামলার প্রধান আসামি হয়েও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছিলেন পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান। পরে সমালোচনার মুখে তাকে পুলিশ লাইনে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মিজানুর রহমান এজাহারভুক্ত আসামি—এটি আমাদের জানা ছিল না। জানলে তাঁকে ওসি হিসেবে পদায়ন করা হতো না। বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তাঁকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”এর আগে, গতকাল বুধবার (২১ মে) “মামলার আসামি হয়েও ওসি পদে পদায়ন !” শিরোনামে সংবাদ প্রকাশ করে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর। এরপরই পুলিশ প্রশাসনের অভ্যন্তরে এবং জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।পুলিশের সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ আগস্ট সেনবাগ থানায় বিএনপি নেতা নুরনবী বাচ্চু বাদী হয়ে একটি মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং ‘ক্রসফায়ারে’ হত্যার হুমকি দিয়ে অর্থ আদায় করেন তৎকালীন ওসি মিজানুর রহমান। মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়।এ বিষয়ে জানতে ওসি মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।এর আগে মিজানুর রহমান ভালুকা মডেল থানায় পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে কর্মরত ছিলেন। গত ১৯ মে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে কোতোয়ালী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। পরদিন ২০ মে মামলার বিষয়টি আলোচনায় এলে তিনি ছুটিতে চলে যান।এটাই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছেন মিজানুর রহমান। ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে নোয়াখালীর সেনবাগ থানার ওসি থাকা অবস্থায় অনিয়মের অভিযোগে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।ওই সময়ের একটি ঘটনায় অভিযোগ ওঠে, ১৯ জানুয়ারি সেনবাগ উপজেলা যুবলীগ নেতা মোজ্জামেল হোসেন রাসেলকে থানায় ডেকে এনে ওসি মিজান নিজ কক্ষে দরজা বন্ধ করে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না
বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।রবিবার Read more

‘গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার’
‘গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার’

গুলশানের চাঁদাবাজির ঘটনায় সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার বলে মন্তব্য করেছেন Read more

সাকিবকে পেছনে ফেললেন আমির
সাকিবকে পেছনে ফেললেন আমির

বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটন্স। সিলেটের এ জয়ে বড় অবদান রেখেছেন পেসার মোহাম্মদ আমির। এদিন চার ওভার Read more

বেনজির ভুট্টোর আকাঙ্ক্ষা, আইএসআই ও তালেবানের মধ্যে যেভাবে সম্পর্কের শুরু
বেনজির ভুট্টোর আকাঙ্ক্ষা, আইএসআই ও তালেবানের মধ্যে যেভাবে সম্পর্কের শুরু

প্রায় ৩০ বছর আগে পাকিস্তানে বেনজির ভুট্টোর শাসনের সময় সম্পর্ক তৈরি করা হয়েছিল ছিল দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ও Read more

প্রশাসনের দোসররা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে: রিজভী
প্রশাসনের দোসররা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে: রিজভী

সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো রয়েছে। তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা Read more

ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা
ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা দলীয় কার্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন