নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মাধাইমুড়িয়া গ্রামে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, মাধাইমুড়িয়া গ্রামের পলান ফরাজির ছেলে রফিকুল ইসলাম মাদকাসক্ত অবস্থায় ও ছুরি হাতে এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন। তারা চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন—আহম্মাদ আলীর ছেলে আবু সাঈদ, ইউনুস আলীর ছেলে সাগর এবং ইয়ারদ্দীর ছেলে মেরাজ—সবাই মাধাইমুড়িয়া গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী মাধাইমুড়িয়া গ্রামের সাবদুল জানান, শুক্রবার দুপুরে রফিকুল হঠাৎ করেই রাস্তায় বের হয়ে যাকে সামনে পেয়েছে, তাকে কুপিয়ে বা ছুরি মেরে আহত করার চেষ্টা করেছে। আতঙ্কে এলাকাবাসী চারপাশে ছুটোছুটি করতে থাকে।পরে ট্রিপল নাইনে কল দিলে বড়াইগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রফিকুলকে একটি ধারালো ছুরি সহ আটক করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার হোসেন জানান, ট্রিপল নাইনে কল পেয়ে আজ দুপুরে আসামিকে আটক করা হয়েছে। থানায় মামলা রুজু করা হয়েছে, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মব জাস্টিস বরদাশত করছে না সরকার: পরিবেশ উপদেষ্টা
মব জাস্টিস বরদাশত করছে না সরকার: পরিবেশ উপদেষ্টা

মব জাস্টিসের যেসব ঘটনা ঘটেছে তার সাথে সরকারের কোনও সম্পৃক্ততা নেই। মব জাস্টিস বরদাশত করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন  Read more

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) Read more

সিরাজদিখানে ষড়যন্ত্রমূলক মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
সিরাজদিখানে ষড়যন্ত্রমূলক মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য বিপ্লব মাদবরসহ কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি Read more

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩
গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

গাইবান্ধায় যাত্রীবাহী বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ ৩ জন মারা গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (০৬ জুন) Read more

নৃশংসতায় কাপলো খানসামা, কিশোর হত্যায় গ্রেপ্তার রবিউল
নৃশংসতায় কাপলো খানসামা, কিশোর হত্যায় গ্রেপ্তার রবিউল

দিনাজপুরের খানসামায় পুকুরে ডুবিয়ে ১৩ বছরের এক কিশোরকে হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের অভিযোগে মো. রবিউল ইসলাম (৪২) নামে Read more

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম
নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন