বাগেরহাট পৌর বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিন (৪২) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে এবং পরে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাংবাদিক হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে বাগেরহাটে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন মারা গেছেন। তার মরদেহ এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে খোঁজখবর নিতে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের একাধিক ইউনিট এই হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। তবে কারা মেরেছে, কী কারণে সে বিষয়টি এখন পর্যন্ত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি অব্যাহত থাকুক : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি অব্যাহত থাকুক : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই সরকার কিছু কাজ করেছে, Read more

৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দিন সাধারণ ছুটি থাকবে।এ ছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের Read more

জয়পুরহাটে ৩য় শ্রেণীর এক ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার
জয়পুরহাটে ৩য় শ্রেণীর এক ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের ৪৮ ঘণ্টা পর প্রতিবেশীর গোয়ালঘর থেকে  তৃতীয় শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই Read more

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের ভূয়সী প্রশংসা স্পেসএক্স’র ভাইস প্রেসিডেন্টের
বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের ভূয়সী প্রশংসা স্পেসএক্স’র ভাইস প্রেসিডেন্টের

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম সফলভাবে চালু করতে সরকারের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।শুক্রবার (১৮ জুলাই) Read more

সাবেক বার্সার তারকার গোপনাঙ্গে কামড় বসাল কুকুর
সাবেক বার্সার তারকার গোপনাঙ্গে কামড় বসাল কুকুর

গ্রিসের থেসালেনিকির একটি সড়কে নিজের পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন সাবেক বার্সা ফুটবলার করলেস পেরেস। কিন্তু বিকেলের এই অবসর কাটানোর সময় Read more

নদীতে পাল্টাপাল্টি বাঁধ, কৃষকের স্বপ্ন পানির নিচে
নদীতে পাল্টাপাল্টি বাঁধ, কৃষকের স্বপ্ন পানির নিচে

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন ও বকশীগঞ্জ উপজেলার মেরুরচর, সাধুরপাড়া ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে পুরোনো ব্রহ্মপুত্র নদের শাখা দশানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন