আমাদের আজ এই শপথ নিতে হবে যে আমরা এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার (৩ আগস্ট) বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের বিভক্ত করার জন্য।আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছেন। সেখান থেকে মাঝে মাঝে হুমকি দিচ্ছেন। দেশকে অস্থিতিশীল তৈরির চেষ্টা করছেন। তিনি বলেন, শুধু ৩৬ দিনের আন্দোলন নয়; গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মী, ছাত্ররা জীবন দিয়েছেন; শুধুমাত্র সুন্দর একটা বসবাসযোগ্য আবাস ভূমি হিসাবে বাংলাদেশকে দেখার জন্য।ন্যায় বিচার দেখার জন্য।ফখরুল বলেন, তরুণরা নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়ে এই বাংলাদেশকে নতুন করে তৈরি করার। সারা দেশ থেকে তরুণরা এখানে এসেছেন। এটা অতন্ত্য আনন্দের দিন। একই সঙ্গে কষ্টের দিন। গত বছর এই দিনে আমাদের দেশের মানুষকে হত্যা করেছিল আওয়ামী লীগ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জের মহাসড়কে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
নারায়ণগঞ্জের মহাসড়কে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় মো. আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুয়েত প্লাজার Read more

কুয়া খনন করতে নেমে প্রাণ গেলো দুই আদিবাসীর
কুয়া খনন করতে নেমে প্রাণ গেলো দুই আদিবাসীর

শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে অক্সিজেনের অভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।ববিবার( ১৩ এপ্রিল) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া Read more

অবৈধ স্থাপনায় শিবচর প্রশাসনের অভিযান, জরিমানা ও উচ্ছেদ
অবৈধ স্থাপনায় শিবচর প্রশাসনের অভিযান, জরিমানা ও উচ্ছেদ

মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও Read more

গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে
গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে

সিলেটের গোলাপগঞ্জে বেড়ি বাঁধ ভেঙে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মধ্যে পড়েছে পৌর শহরসহ আশপাশের এলাকা। বন্ধ হয়ে গেছে এলাকার যান Read more

সালমান শাহর মৃত্যুর তিন দশক পর হত্যা মামলা দায়ের, স্ত্রী সামিরাসহ আসামি ১১
সালমান শাহর মৃত্যুর তিন দশক পর হত্যা মামলা দায়ের, স্ত্রী সামিরাসহ আসামি ১১

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে দায়ের করা হলো হত্যা মামলা। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা Read more

উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন