যশোরের শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়।শনিবার (২৪ মে) বিকেলে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেলতল আমের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সৌরভ মন্ডল গোপালগনজ্ঞ জেলার কোটালীপাড়া এলাকার সুকদেব মন্ডলের ছেলে।দুর্ঘটনায় আহত অন্য দুইজন হলেন, হাসিব (২০) ও রফিকুল (২২)। সৌরভ মন্ডল, হাসিব ও রফিকুল তিনজনই বেলতলা আম বাজারে শ্রমিক হিসেবে কাজ করতো। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা তিন জন মিন্টু নামের আমের আড়তের সামনে পাকা রাস্তার পাশ দিয়ে পায়ে হেটে যাচ্ছিল।এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (ট্রাক) তিনজনকে ধাক্কা দেয়। এসময় সৌরভ মন্ডল মাথায় গুরুতর আঘাত পেলে তার মাথা ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। বাকী দুই যুবক হাসিব ও রফিককুল  আহত হয়। তারা স্থানীয় ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত কাভারভ্যানটি জব্দ করা হয়েছে। তবেদুর্ঘটনার পর পরই চালক কৌশলে পালিয়ে যায়। নিহতের মরদেহের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যরাতে উত্তাল ঢাবি, হলগুলোতে গুপ্ত ও প্রকাশ্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ!
মধ্যরাতে উত্তাল ঢাবি, হলগুলোতে গুপ্ত ও প্রকাশ্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ!

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হলে সব প্রকার প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত Read more

ঈশ্বরগঞ্জে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ: কেন্দ্র সচিবসহ ৪ জন বরখাস্ত
ঈশ্বরগঞ্জে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ: কেন্দ্র সচিবসহ ৪ জন বরখাস্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিবসহ চারজনকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে বরখাস্ত করা Read more

জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যক্রমকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাল কার্ড
জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যক্রমকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাল কার্ড

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের উদ্যোগের বিরুদ্ধে লাল কার্ড সমাবেশ করেছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। শুক্রবার Read more

রাস্তার অনিয়ম ঢাকতে গিয়ে গণপিটুনির শিকার এলজিইডি কর্মচারী
রাস্তার অনিয়ম ঢাকতে গিয়ে গণপিটুনির শিকার এলজিইডি কর্মচারী

পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার নিম্নমানের কাজ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়দের রোষানলে পড়েছেন এলজিইডির এক কর্মচারী। কাজের তদারকির মূল দায়িত্বে থাকা উপসহকারী Read more

যুক্তরাষ্ট্রে নতুন কোভিড ভ্যারিয়েন্ট BA.3.2 শনাক্ত, ২৫ অঙ্গরাজ্যে বিস্তার
যুক্তরাষ্ট্রে নতুন কোভিড ভ্যারিয়েন্ট BA.3.2 শনাক্ত, ২৫ অঙ্গরাজ্যে বিস্তার

যুক্তরাষ্ট্রজুড়ে নতুন এক কোভিড-১৯ ভ্যারিয়েন্ট BA.3.2 ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যে অন্তত ২৫টি অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই ভ্যারিয়েন্ট Read more

নড়াইলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের একটি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন