মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সার থেকে বঞ্চিত আট গ্রামের কয়েক হাজার কৃষক।জানা গেছে, মাগুরা সদর উপজেলার বিভূতি ভূষণ বিশ্বাস (৬৫) নামে বিএডিসি সারের ডিলারকে গোপালগ্রামের বাহারবাগ বাজারে সার বিক্রির জন্য কৃষি অফিস থেকে জানানো হলেও তিনি পার্শ্ববর্তী কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া বাজারে এই সারের ব্যবসা করে আসছেন, যা গোপালগ্রাম থেকে ৮-১০ কিমি দূরে। এতে চাষাবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। এলাকার বাইরে থেকে সার ক্রয় করতে গিয়ে যাতায়াত খরচ বাবদ গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ফলে কৃষি ফসল উৎপাদনে চাষিদের খরচ বেশি হচ্ছে।এছাড়াও সময়মতো পাচ্ছেন না ইউরিয়া সারসহ অন্যান্য সার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গোপালগ্রাম ইউনিয়নের কৃষকেরা।গোপালগ্রাম ইউনিয়নের চাষি মন্নু মোল্যা জানান, ইউনিয়নে মাত্র একটি বিসিআইসি সারের ডিলার রয়েছে, যা দিয়ে ইউনিয়ন কাভার করা সম্ভব নয়। এই ইউনিয়নে বিএডিসির কোনো সারের ডিলার নেই। তবে শুনেছি কুল্লিয়া বাজারের একজন রয়েছেন, যিনি বাহারবাগ বাজারে ব্যবসা করার কথা। কিন্তু তিনি এযাবৎকালে আসেননি। তাই দ্রুত এলাকায় বিএডিসির সারের ডিলার থাকার জন্য দাবি জানান তিনি।এ বিষয়ে বিএডিসি সারের ডিলার বিভূতি ভূষণ বিশ্বাস জানান, তিনি জানতেন না যে তাকে গোপালগ্রাম ইউনিয়নে ডিলারশীপ নিয়ে ব্যবসা করতে হবে। তবে কৃষি অফিস থেকে তাকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে বাহারবাগ বাজারে সার বিক্রির কথা, এটা তিনি স্বীকার করেন। তাহলে কেন তিনি বাহারবাগ বাজারে ব্যবসার জন্য যাচ্ছেন, এমন প্রশ্নের উত্তরে বলেন, ওই বাজারে ভালো কোনো ঘর পাচ্ছেন না, তাই সেখানে যাননি।সরেজমিনে গিয়ে দেখা যায়, কুল্লিয়া বাজারেই দুটি বিএডিসির সারের ডিলার রয়েছে। অথচ পার্শ্ববর্তী গোপালগ্রামে নেই কোনো বিএডিসির ডিলার। একাধিক কৃষক এ বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। সবার একই দাবি, দ্রুত যেন বাহারবাগ বাজারে বিএডিসির ডিলার দেওয়া হয়।এ বিষয়ে মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার মো. তোজাম্মেল হক জানান, সদরের কুল্লিয়া বাজারের মেসার্স পিযুষ বীজ ভান্ডার ও বিএডিসি সারের ডিলার, যার স্বত্বাধিকারী বিভূতি ভূষণ বিশ্বাসকে গোপালগ্রামের বাহারবাগ বাজারে বিএডিসির সার বিক্রির জন্য নোটিশ করা হয়েছে। এদিকে এখন পর্যন্ত বাহারবাগ বাজারে সার বিক্রির কোনো কার্যক্রম দেখা যায়নি। এতে হতাশ এলাকার চাষিরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরের বার্তা
জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরের বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্বপালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনের Read more

সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যুদ্ধজাহাজ ‘বিআরপি মিগুয়েল মালভার’ সোমবার যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের বার্ষিক ‘বালিকাতান’ সামরিক মহড়ায় লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহারের জন্য গৌরবের Read more

মির্জাপুরে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, গুলিসহ গ্রেপ্তার ২
মির্জাপুরে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, গুলিসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুরে মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ১০ রাউন্ড গুলি Read more

ফরিদপুরে চায়ের দোকানের আড়ালে মাদকের কারবার, গ্রেপ্তার ২
ফরিদপুরে চায়ের দোকানের আড়ালে মাদকের কারবার, গ্রেপ্তার ২

দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে করতেন রমরমা মাদকের ব্যবসা। দায় এড়াতে দোকানে স্থাপন করেছিলেন সিসি ক্যামেরা। অবশেষে প্রশাসনের জালে গ্রেপ্তার Read more

আগারগাঁওয়ের সেই ‘কেক পট্টি’ উচ্ছেদ
আগারগাঁওয়ের সেই ‘কেক পট্টি’ উচ্ছেদ

ঢাকার আগারগাঁও এলাকায় সরকারি দপ্তরসংলগ্ন সড়কে গড়ে ওঠা ভাসমান কেক ও খাবারের দোকানগুলো উচ্ছেদ করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে Read more

১৭ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম
১৭ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম

কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে। এনিয়ে জরুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন