বাগেরহাটে ৬টি হাত বোমাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ১৮ নেতাকর্মীকে ধরে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানজাহান (রহ.) মাজার মোড় সংলগ্ন পূর্বপার্শ্বে জারিফ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী।মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে উপ পরিদর্শক (এসআই) গৌতম কুমার মন্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আটক কৃতরা হলেন, বাগেরহাট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল কাসেম সেলিম ভূঁইয়া, তার ছেলে মোস্তফা কামাল সাব্বির ভূঁইয়া, ছোট ভাই মো. আজিম ভূঁইয়া, মো. সাগর হাসান, তুফান হাওলাদার, মো. মনি হাওলাদার, মো. নাইম মোল্লা, আরিফ হাওলাদার, রাজু মোল্লা, শাকিব আহম্মেদ রাজ, মো. সাজিদ, নিমাই সরকার, সিরাজুল শেখ, মো. মাশুক, মো. মিলন শিকদার, রবিউল সরদার, মো. ইয়াসিন আরাফাত ও মো. শাহীন ওরফে অভি শেখ। এদের বাড়ি বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায়। বাগেরহাট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল কাসেম সেলিম ভূঁইয়া ও তার ছোট ভাই মো. আজিম ভূঁইয়া গত মার্চ মাসে যুবদল নেতা জসিম সরদারের উপর হামলা মামলার এজাহারনামীয় আসামী। সেনাবাহিনীর বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান সন্ধ্যায় সাংবাদিকদের জানান সোমবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানজাহান (রহ.) মাজার মোড়ে পূর্বপাশের্ জারিফ নামের আবাসিক হোটেলে সেনাবাহিনী অভিযান চালিয়ে ছয়টি হাত বোমাসহ ১৮ জন দুষ্কৃতিকারীকে আটক করে। পরে সেনাবাহিনী পুলিশে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তাদের হেফাজতে নেয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে যুবদল নেতা জসিম সরদার হত্যা প্রচেষ্টা মামলার এজাহারনামীয় আসামী শ্রমিক দল নেতা সেলিম ভূঁইয়া, তার ছেলে সাব্বির, ছোট ভাই আজিম রয়েছে।বাকীরা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।উদ্ধারকৃত বোমাগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। আটককৃতদের সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরা সবাই বিএনপি দলীয় নেতাকর্মী ও সমর্থক বলে জানান এই পুলিশ কর্মকর্তা।।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় শিশুসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
ভোলায় শিশুসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

ভোলায় পৃথক ৩টি ঘটনায় এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রতিটি লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের Read more

সেন্টমার্টিন হয়ে অনুপ্রবেশ বাড়ছে রোহিঙ্গাদের
সেন্টমার্টিন হয়ে অনুপ্রবেশ বাড়ছে রোহিঙ্গাদের

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এবং কারাগার থেকে মুক্তি পাওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে ঢোকার প্রবণতা আবারও নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। সর্বশেষ শুক্রবার Read more

পাঁচ মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সা, দ্বিতীয়বার পিএসজি
পাঁচ মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সা, দ্বিতীয়বার পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দুই ম্যাচেই জমজমাট লড়াইয়ের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। ঘরের মাঠে সর্বোচ্চ লড়াই চালিয়েছে অ্যাস্টন Read more

নতুন রাজনৈতিক দলের নাম প্রকাশ করলেন জুনায়েদ-রিফাত
নতুন রাজনৈতিক দলের নাম প্রকাশ করলেন জুনায়েদ-রিফাত

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আনার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ।বৃহস্পতিবার Read more

মোসাদের আরেক গুপ্তচরকে ফাঁসি দিলো ইরান
মোসাদের আরেক গুপ্তচরকে ফাঁসি দিলো ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মাজিদ মোসায়েবি নামে এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান।দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষের দশম Read more

গণমাধ্যম ও প্রযুক্তির হাত ধরে কৃষির নতুন সম্ভাবনা
গণমাধ্যম ও প্রযুক্তির হাত ধরে কৃষির নতুন সম্ভাবনা

‘কৃষি প্রযুক্তির উন্নয়ন একা যথেষ্ট নয়, সেটি মাঠ পর্যায়ে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ’—এই মন্তব্যের মধ্য দিয়েই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন