ইরানের বিরোধী নেতা রেজা শাহ পাহলভি খুবই ভদ্র মানুষ মনে হয়, তবে তিনি আদৌ ইরানের ভেতরে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে পারবেন কি না—তা নিয়ে আমি নিশ্চিত না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (১৪ জানুয়ারি) ওভাল অফিসে রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের ধর্মীয় শাসনব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় অচলাবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেন এবং ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে নিয়ে বিচার বিভাগের তদন্তে রিপাবলিকানদের সমালোচনা উড়িয়ে দেন।ইরানে চলমান বিক্ষোভে সহিংস দমন-পীড়নের ঘটনায় হাজারো মানুষের মৃত্যুর খবরের প্রেক্ষাপটে ট্রাম্প আগেও আন্দোলনকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।তবে বুধবার তিনি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভিকে পূর্ণ সমর্থন দিতে অনিচ্ছা প্রকাশ করেন।ট্রাম্প বলেন, তিনি খুব ভালো মানুষ মনে হয়, কিন্তু নিজের দেশে তিনি কীভাবে গ্রহণযোগ্য হবেন, তা আমি জানি না। আর আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি।তিনি বলেন, আমি জানি না তার দেশ তার নেতৃত্ব মেনে নেবে কি না।তবে যদি নেয়, তাহলে সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে।এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানান, রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা তার নেই। এবার তার মন্তব্যে আরো স্পষ্টভাবে পাহলভির নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে এলো।যুক্তরাষ্ট্রপ্রবাসী ৬৫ বছর বয়সি রেজা পাহলভি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগেই ইরান ছাড়েন। সাম্প্রতিক বিক্ষোভে তিনি একটি পরিচিত কণ্ঠস্বর হলেও ইরানের বিরোধী শক্তিগুলো নানা মতাদর্শে বিভক্ত। রাজতন্ত্রপন্থিরা পাহলভিকে সমর্থন রলেও দেশটির ভেতরে বিরোধীদের সংগঠিত উপস্থিতি সীমিত।ট্রাম্প আরও বলেন, বিক্ষোভের চাপে তেহরানের সরকার পতনের সম্ভাবনা রয়েছে, তবে বাস্তবতা হলো—যেকোনো সরকারই ভেঙে পড়তে পারে। তবে পতন হোক বা না হোক, সময়টা খুবই গুরুত্বপূর্ণ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর
তারাগঞ্জে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর

সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জ উপজেলায়ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য সরকারি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের Read more

স্কুলশিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, টাকায় ধামাচাপা দিতে তৎপরতা বিএনপি নেতাদের
স্কুলশিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, টাকায় ধামাচাপা দিতে তৎপরতা বিএনপি নেতাদের

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। আর সেটি টাকার মাধ্যমে ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় Read more

তিনটি যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রচারের পর সরিয়ে নিল ভারতীয় গণমাধ্যম
তিনটি যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রচারের পর সরিয়ে নিল ভারতীয় গণমাধ্যম

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ভূখণ্ডে ‘অপারেশন সিঁন্দুর’ নামে অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অভিযানের অংশ Read more

আজও সারাদিন মেঘলা থাকবে ঢাকাসহ আশপাশের এলাকা, হালকা বৃষ্টির সম্ভাবনা
আজও সারাদিন মেঘলা থাকবে ঢাকাসহ আশপাশের এলাকা, হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে Read more

দরবার শরীফের খাদেমের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
দরবার শরীফের খাদেমের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় থার্টিফাস্ট নাইট উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দরবার শরীফের খাদেমের বিরুদ্ধে। কৌশলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন