টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় নাগরপুরের যদুনাথ মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেমিনারে ভূমি রেজিস্ট্রি, ই-নামজারি, অনলাইনে ভূমি কর পরিশোধ এবং স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যদুনাথ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন স্কুল শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ভূমি বিষয়ক বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তাঁদের জ্ঞানের পরিচয় দেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এই আয়োজনের উদ্যোগ নেয় নাগরপুর উপজেলা ভূমি অফিস। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক। তিনি বলেন, “সরকার ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। এই ধরনের সেমিনার ও প্রতিযোগিতা জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।”অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির নতুন কর্মসূচি
আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির নতুন কর্মসূচি

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক ডা. Read more

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে ইজিবাইক ছিনতাইয়ের সময় চালককে হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং Read more

৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ
৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। গত বছর (২০২৫) দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সবার Read more

রাস্তায় ধান লাগাই দেমু: প্রকৌশলীকে হাসনাত আব্দুল্লাহ
রাস্তায় ধান লাগাই দেমু: প্রকৌশলীকে হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশে সংস্কারকাজ অক্টোবরের ২০ তারিখের মধ্যে শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষ Read more

১৯ এপ্রিল: নামাজের সময়সূচি
১৯ এপ্রিল: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তীকালীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন