পাকিস্তানের সাংবাদিক আবদুল লতিফ বালুচকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (২৪ মে) বেলুচিস্তান প্রদেশের আওয়ারান জেলার মাশকে এলাকায় নিজ ঘরে স্ত্রী-সন্তানের সামনে গুলিবিদ্ধ হন তিনি।বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা ভিত্তিক একটি পত্রিকার করেসপনডেন্ট হিসেবে কাজ করতেন সাংবাদিক আবদুল লতিফ বালুচ। এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ওই সাংবাদিকের বাড়িতে ঢুকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতকারীরা। প্রতিরোধের চেষ্টা করলে আক্রমণকারীরা গুলি চালিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে।জানা গেছে, সাংবাদিক আবদুল লতিফ বেলুচিস্তানের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন করতেন। কয়েক মাস আগে আবদুল লতিফের ছেলে সাইফ বালুচকে অপহরণ করা হয়। পরে মাশকে এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারকে টার্গেট করার পর এবার ওই সাংবাদিককে হত্যার ঘটনা ঘটলো।সাংবাদিক হত্যার ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে পাকিস্তান ও বেলুচ সংগঠনগুলো। পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (পিএফইউজে) এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন।বেলুচিস্তান ইউনিয়ন অব সাংবাদিক (বিইউজে) এই ঘটনাকে বেলুচিস্তানের স্বতন্ত্র কণ্ঠকে দমনের বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আনন্দে যোগ করুন সুস্বাদু ‘স্নোবল কাস্টার্ড’
ঈদের আনন্দে যোগ করুন সুস্বাদু ‘স্নোবল কাস্টার্ড’

ঈদের আনন্দঘন মুহূর্তকে আরও মিষ্টি করে তুলতে ঘরে তৈরি ডেজার্টের তুলনা নেই। অতিথি আপ্যায়ন বা পরিবারের সঙ্গে বিশেষ সময় কাটানোর Read more

ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় বাবা-ছেলে গ্রেফতার
ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক দুটি নাশকতার মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী Read more

ইরানের কঠিন সময়ে পাশে আছে রাশিয়া: পুতিন
ইরানের কঠিন সময়ে পাশে আছে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নওরোজ উপলক্ষে ইরানি নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং মস্কো তেহরানের একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে। Read more

এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত
এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত

নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে Read more

একই কবরে একাধিক লাশ দাফনের বিধান
একই কবরে একাধিক লাশ দাফনের বিধান

ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি; শান্তি এর মধ্যেই রয়েছে। তবে সমাজের কিছু মানুষের ব্যবহার এর চিত্র বদলে Read more

পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব
পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন