নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নো-তে গাড়িবোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। রোববার প্রদেশের মাইদুগুরি শহরে ঘটেছে এই ঘটনা।ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, দু’টি যাত্রীবাহী বাস প্রদেশের রান শহর থেকে গামবোরু এনগালা শহরের দিকে যাচ্ছিল। পথে মাইদুগুরিতে দু’টি বাসেই বিস্ফোরণ ঘটে।নাইজেরিয়া পুলিশ এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছে, প্রাথমিক তদন্তে জানা গেছে বিস্ফোরিত বোমাগুলো ছিল শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ধরনের এবং আগে থেকেই বাসে এই বোমাগুলো ফিট করে রাখ ছিল।কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি, তবে ওই কর্মকর্তা জানিয়েছেন— এ ধরনের বোমা সাধারণত বোকো হারাম ব্যবহার করে। নাইজেরিয়াভিত্তিক সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের প্রতি অনুগত।গত বেশ কয়েক বছর ধরে নাইজেরিয়ায় নিয়মিত বিভিন্ন সন্ত্রাসী হামলা চালাচ্ছে বোকো হারাম। বোর্নো এই গোষ্ঠীর ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত।যে দু’টি বাস বিস্ফোরিত হয়েছে, সেগুলোর একটিতে ছিলেন নাইজেরীয় নাগরিক আবা আমা মুহম্মদের মা। নিজের মা-কে খুঁজতে এসেছিলেন মুহম্মদ, কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি।“মরদেহগুলোর প্রায় সবই ছিন্নভিন্ন হয়ে আছে…আমি আমার মা-কে শনাক্ত করতে পারিনি,” রয়টার্সকে বলেন মুহম্মদ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইকারী আটক
কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইকারী আটক

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৯টা ৩০ মিনিটের দিকে Read more

ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে গোসল করতে নেমে অদিতী রাণী দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ Read more

এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে প্রথমবার মুখোমুখি ভারত-পাকিস্তান
এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে প্রথমবার মুখোমুখি ভারত-পাকিস্তান

দীর্ঘ ৪ দশকের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী রবিবার এশিয়ান ক্রিকেটের সবচেয়ে Read more

পত্রিকা: ‘ভোটে আটকানোর জোট আসছে’
পত্রিকা: ‘ভোটে আটকানোর জোট আসছে’

বিএনপিকে মোকাবেলায় বড় জোট গঠনে তৎপর জামায়াতে ইসলামী। ২০টি মতো দল তাতে থাকতে পারে। এছাড়া ডাকসু নির্বাচন, অর্থনীতি, রাজনীতির নানা Read more

সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে
সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে

দেশব্যাপী স্বাস্থ্যখাতের উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন Read more

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৯২%
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৯২%

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাসুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নোবিপ্রবির বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন