বিয়ের দু’বছরের মাথায় সুখবর দিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। সন্তানের মা-বাবা হয়েছেন তারা। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।এর আগে গত শনিবার শেষবার চিকিৎসকের কাছে গিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। সেখানে তাদের ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দিয়েছিলেন পাপারাজ্জিরা। তবে বরাবরই সাবধনতার সঙ্গে হাসপাতালে প্রবেশ করেন সিদ্ধার্থ।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ ও কিয়ারা। আর চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানান। তারপর থেকেই তাদের প্রথম সন্তান জন্মের খবরের অপেক্ষায় ছিলেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এ অবস্থায় মঙ্গলবার রাতে সেই প্রতীক্ষিত সুখবর আসে।জানা গেছে, মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারিতে সন্তান জন্ম দিয়েছেন অভিনেত্রী কিয়ারা। বর্তমানে মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন।প্রসঙ্গত, বিয়ের পরও নিয়মিত কাজে দেখা গেছে সিদ্ধার্থ-কিয়ারাকে। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর কাজ থেকে বিরতি নেন তারা। মাতৃত্বের এই অধ্যায় অবশ্য উপভোগ করেছেন কিয়ারা। এবার দুই থেকে তিন হলেন। এ খবর প্রকাশ্যে আসতেই এখন সবার শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা, বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়
শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা, বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের শেষ মুহুর্তে জমে উঠেছে যশোরের শার্শা-বেনাপোলের বাজারগুলো। শেষ মুহূর্তের কেনাকাটায় মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। রং-বেরঙের পোশাক কিনতেই Read more

কুমিল্লার তিন মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি
কুমিল্লার তিন মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের পেট্রোল বোমা হামলা ও কাভার্ডভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা Read more

হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো
হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো

ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে আজ মাঠে নামছে পিএসজি, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও বার্সেলোনার মতো শক্তিশালী Read more

পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব নেই বেনাপোল-পেট্রাপোল বন্দরে
পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব নেই বেনাপোল-পেট্রাপোল বন্দরে

পাক-ভারত যুদ্ধে কোন প্রভাব পড়েনি দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে। আমদানি-রপ্তানির পাশাপাশি পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক আছে। তবে বিএসএফ নিরাপত্তা ব্যবস্থা জোরদার Read more

উত্তর-পূর্ব থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৩০
উত্তর-পূর্ব থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৩০

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে যাওয়ার পথে একটি ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।  এই দুর্ঘটনায় Read more

উন্নত চরিত্র গঠনের সেরা প্লাটফর্ম ইসলামী ছাত্রশিবিরঃ রাজিবুর রহমান পলাশ
উন্নত চরিত্র গঠনের সেরা প্লাটফর্ম ইসলামী ছাত্রশিবিরঃ রাজিবুর রহমান পলাশ

শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের সেরা প্লাটফর্ম ইসলামী শিবির বলে মন্তব্য করেছেন শিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ। শনিবার (২৫ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন