ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন চেয়ে এডহক কমিটির প্রতি নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিট’। সোমবার (২৮ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের বরাবর এ সংক্রান্ত একটি লিখিত চিঠি হস্তান্তর করা হয়।  এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মমিনুল ইসলাম এবং সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান।  চিঠিতে বলা হয়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর সমর্থিত আইনজীবীরা দায়িত্ব পালনে ব্যর্থ হলে একটি সংকটময় সময়ে গঠিত হয় এডহক কমিটি। যদিও ঢাকা আইনজীবী সমিতির গঠনতন্ত্রে এ ধরনের কমিটির বিধান নেই, বৃহত্তর স্বার্থে আইনজীবীরা এডহক কমিটিকে সমর্থন জানান। তবে সেই কমিটির দায়িত্ব ছিল নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা। পরে এক সাধারণ সভায় এডহক কমিটির মেয়াদ ২৬ জানুয়ারি থেকে তিন মাস বাড়ানো হয়। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার এক মাস আগে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করার কথা থাকলেও ২৮ এপ্রিল শেষ দিন পেরিয়ে গেলেও কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ করেছে পরিষদ।  আইনজীবী অধিকার পরিষদ জানিয়েছে, ৩২ হাজারের বেশি আইনজীবীর ভোটাধিকার নিয়ে কোনো ধরনের অগণতান্ত্রিক পদক্ষেপকে মেনে নেয়া হবে না। সংগঠনটি জানায়, ‘আমরা ফ্যাসিবাদবিরোধী সংগঠন। ভোটাধিকার প্রশ্নে আপোষহীন থাকব।’  এডহক কমিটিকে অনতিবিলম্বে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দর্শনায় কনস্টেবলের ঝুলন্ত লাশ: পুলিশের মধ্যেই হত্যার অভিযোগ 
দর্শনায় কনস্টেবলের ঝুলন্ত লাশ: পুলিশের মধ্যেই হত্যার অভিযোগ 

চুয়াডাঙ্গা দর্শনার ইমিগ্রেশন ভবন থেকে পুলিশ কনস্টেবল শামিম রেজা সাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সাত সহকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের Read more

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করছেন ফরিদপুরের বোয়ালমারীর সাত গ্রামের মানুষ। শুক্রবার (৬ জুন) বোয়ালমারী উপজেলার Read more

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচ
ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচ

প্যারিস অলিম্পিকের পর থেকেই খুব একটা ছন্দে ছিলেন না সময়ের সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর Read more

নড়াইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নড়াইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামি ১৬ মে `শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনার এবং ১৭ মে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার Read more

বাংলা‌দে‌শের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া: বাকৃবি উপাচার্য
বাংলা‌দে‌শের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া:  বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের মা হচ্ছেন বেগম খালেদা জিয়া। Read more

ইরানের হামলায় আগুন, ইসরায়েলের শিল্পাঞ্চলে উত্তেজনা
ইরানের হামলায় আগুন, ইসরায়েলের শিল্পাঞ্চলে উত্তেজনা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির একটি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বিয়ারশেবা শহরের দক্ষিণে অবস্থিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন