যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (০৪ জুন) এক সরকারি নির্দেশনার মাধ্যমে এ তদন্ত শুরুর নির্দেশ দেন তিনি। ট্রাম্পের দাবি, বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় মানসিকভাবে অক্ষম ছিলেন, অথচ এই তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছিল। এমনকি, বিভিন্ন নীতিগত সিদ্ধান্তে বাইডেন আদৌ যুক্ত ছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প।তিনি বলেন, এই ঘটনার পেছনের প্রকৃত সিদ্ধান্ত দাতাদের চিহ্নিত করতে হবে। প্রেসিডেন্টের আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল ও অন্যান্য মন্ত্রণালয়গুলোর মধ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাম্পের অভিযোগ, বাইডেন অনেক সময় নথিপত্রে নিজ হাতে স্বাক্ষর না করে ‘অটোপেন’ নামক একটি যান্ত্রিক কলম ব্যবহার করতেন, যা বৈধতার প্রশ্ন তোলে। এ নিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ জানতেই পারেনি কারা প্রকৃতপক্ষে রাষ্ট্র চালাচ্ছিলেন।’বাইডেনের মানসিক অবস্থা নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলে আসছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ট্রাম্প তাকে মানসিকভাবে অযোগ্য বলে দাবি করেন এবং বলেন, বাইডেন কেবলমাত্র নামমাত্র প্রেসিডেন্ট ছিলেন। বাস্তবে অন্যরা প্রশাসনের মূল সিদ্ধান্ত নিতেন। তিনি অভিযোগ করেন, বাইডেনের আশপাশের লোকজন তার শারীরিক ও মানসিক সমস্যা সম্পর্কে জেনেও তা গোপন রেখেছিলেন।প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত একটি বইতেও বাইডেনের স্মৃতিশক্তি ও মনোযোগের দুর্বলতার কথা উঠে এসেছে। কখনো কখনো বাইডেন নিজের ঘনিষ্ঠ পরিচিতদেরও চিনতেন না বলে বইয়ে উল্লেখ করা হয়। তাছাড়া বাইডেনের শারীরিক অসুস্থ হওয়ার গুঞ্জনের মধ্যেই বেশ কয়েকদিন আগে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। অভিযোগ আছে, এ তথ্য আগে বাইডেনের ঘনিষ্ঠরা জানতেন। কিন্তু তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তথ্যসূত্র: বিবিসিআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে রহস্যজনক দম্পতির মৃত্যু: তদন্তে পুলিশ, জনমনে প্রশ্ন
নরসিংদীতে রহস্যজনক দম্পতির মৃত্যু: তদন্তে পুলিশ, জনমনে প্রশ্ন

নরসিংদীতে ১২ ঘন্টার মধ্যে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে ধোয়াশার সৃষ্টি হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মাধবদী থানাধীন শেখেরচর-বাবুরহাট বাজারের Read more

কুমিল্লায় করোনায় এবছরে প্রথম মৃত্যু
কুমিল্লায় করোনায় এবছরে প্রথম মৃত্যু

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা।এবছর এটি কুমিল্লা জেলায় প্রথম করোনায় Read more

দ্রাবিড়কে ছাড়িয়ে রুট এখন টেস্টের ‘ক্যাচ কিং’
দ্রাবিড়কে ছাড়িয়ে রুট এখন টেস্টের ‘ক্যাচ কিং’

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ইংল্যান্ডের জো রুট। ব্যাট হাতে তিনি গড়েছেন অসংখ্য বিশ্বরেকর্ড। তবে শুধু ব্যাট নয়, ফিল্ডিংয়েও গড়েছেন Read more

কৃষকের জমি আত্মসাতের অভিযোগ সোনালীর বিরুদ্ধে
কৃষকের জমি আত্মসাতের অভিযোগ সোনালীর বিরুদ্ধে

মহারাষ্ট্রের পুণেতে জমি সংক্রান্ত এক বিতর্ক ঘিরে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে এক গরিব কৃষকের Read more

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। দোষীদের কাউকে ছাড় দেয়া Read more

বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

বাংলা নববর্ষ ১৪৩২ এর পহেলা বৈশাখ উদযাপন করতে আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন