ভোলা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া এমভি কর্নফুলি -১১ লঞ্চ থেকে সেকান্তর রাঢ়ী (৩৪) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। তার লাশ খুঁজে পেতে আহাজারি করছেন স্বজনরা।রোববার (৩১ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় নারায়নগঞ্জের ফতুল্লা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সেকান্তর রাঢ়ী ভোলার শশিভূষণ থানার উত্তর আইচা এলাকার বাসিন্দা হযরত আলির ছেলে।পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার জন্য  সেকান্তরকে নিয়ে ভোলা থেকে এমভি কর্নফুলি-১১ লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন পরিবারের সদস্যরা। লঞ্চটি নারায়ণগঞ্জের ফতুল্লা সংলগ্ন মেঘনা নদীতে আসলে সেকান্তর পরিবারের সদস্যদের ফাঁকি দিয়ে সেকান্তর নদীতে ঝাঁপ দেন। পরে তাদের চিৎকারে লঞ্চটি ঘুরিয়ে তাকে খোঁজ করে না পেয়ে পূনরায় ঢাকার উদ্দেশ্য ছেড়ে যান।তার মা রহিমা বেগম জানান, ছেলেকে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলাম। সে আমার সঙ্গেই ছিলো। রাত ৩ টার দিকে তিনি বাথরুমে গেলে সেকান্তর নদীতে ঝাঁপ দেন।কর্নফুলি লঞ্চের ম্যানেজার আলাউদ্দিন জানান, ঘটনাটি জানার পর আমরা লঞ্চে ঘুরিয়ে তাকে খোঁজা খুজি করি। পরে তাকে না পেয়ে ফায়ারসার্ভিস ও কোস্টগার্ডকে অবগত করে আমরা পূনরায় ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেই।এদিকে নিখোঁজ সেকান্তরকে খুঁজতে ঘটনাস্থলে  ফায়ারসার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা কাজ করছেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে হেরোইনসহ ২০ মামলার আসামী শিপন গ্রেপ্তার
সরিষাবাড়ীতে হেরোইনসহ ২০ মামলার আসামী শিপন গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে আজকের চলমান মামলা সহ ২০টি মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।সোমবার Read more

বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ
বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ

সরকারি নির্দেশনার আলোকে ভালুকা উপজেলার সকল বিনোদন পার্কের কার্যক্রমে কঠোর নিয়ম জারি করেছে প্রশাসন। রবিবার (১৩ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে Read more

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (০৩ নভেম্বর) ভোরে  মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় Read more

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি Read more

প্রবাসীদের সুখবর দিল সৌদি, বাতিল হলো ৫০ বছরের পুরোনো নিয়ম
প্রবাসীদের সুখবর দিল সৌদি, বাতিল হলো ৫০ বছরের পুরোনো নিয়ম

সৌদি আরবে ৫০ বছর পুরোনো ‘কাফালা’ ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে বিদেশি শ্রমিকদের স্পন্সর করে নিয়ে যেতো Read more

‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের
‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রিয়পাত্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পারফরম্যান্স যেমনই হোক সমালোচনা তার পিঁছু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন