পাকিস্তানের দখলে থাকা কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় পাক সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা ৫ জনের সবাই নিহত হয়েছেন।আজ সোমবার বেলা ১০টার দিকে এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়েছে, “আজ সোমবার পাকিস্তানের সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো এবং আজকের উড্ডনটি ছিল একটি রুটিন ফ্লাইং। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।”“দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ২ জন পাইলট, দুজন ক্রু এবং একজন ফ্লাইট প্রকোশলী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন।”দিয়ামের জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেখানে কিছুদিন আগে একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। সেই হেলিপ্যাডে পরীক্ষামূলক অবরতরণ (টেস্ট ল্যান্ডিং) করতে গিয়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।এমআই-১৭ হেলিকপ্টার রাশিয়ার তৈরি একটি সামরিক এয়ারক্র্যাফট। ১৯৭৫ সালে প্রথম এই হেলিকপ্টার তৈরি করে রাশিয়া। কয়েক বছর পর এই হেলিকপ্টারটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে ফের এই হেলিকপ্টারের উৎপাদন শুরু হয়েছে।উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায়  সেনাবাহিনীর আর একটি এমআই ১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা চালক ও ৫ জন যাত্রীর সবাই নিহত হয়েছিলেন।বন্যাপীড়িত খাইবার পাখতুনখোয়ায় ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণের জন্য রওনা হয়েছিল হেলিকপ্টারটি, কিন্তু মূল গন্তব্য পৌঁছানোর অল্প আগে বিধ্বস্ত হয় সেটি।সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ডএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আল-আকসার ‘ওয়েস্টার্ন ওয়াল’ পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও নেতানিয়াহু
আল-আকসার ‘ওয়েস্টার্ন ওয়াল’ পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও নেতানিয়াহু

প্রথম সরকারি সফরের অংশ হিসেবে ইসরায়েলে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেখানে গিয়ে তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের Read more

মালয়েশিয়ায় হুন্ডি চক্রের হোতাসহ ৬ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় হুন্ডি চক্রের হোতাসহ ৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) পরিচালিত এক বিশেষ অভিযানে ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।  রাজধানী পুত্রাজায়া ও আশেপাশের এলাকায় আটককৃতরা Read more

সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক
সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানে নেতৃত্ব দেবেন দুদকের সিলেট সমন্বিত কার্যালের Read more

বাংলাদেশি বংশোদ্ভূত স্ক‌টিশ এম‌পি ফয়সল চৌধুরীকে দল থেকে বরখাস্ত
বাংলাদেশি বংশোদ্ভূত স্ক‌টিশ এম‌পি ফয়সল চৌধুরীকে দল থেকে বরখাস্ত

স্কটল্যান্ডের পার্লামেন্টের সদস্য বা এমএসপি বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে স্কটিশ লেবার পার্টি। অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে দল Read more

পটুয়াখালীতে ভাবীকে ধর্ষনের অভিযোগ
পটুয়াখালীতে ভাবীকে ধর্ষনের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় মামাতো দেবর সোহাগ হাওলাদারের (২৭) বিরুদ্ধে দুই সন্তানের জননী এক নারীকে (২৩) ব্ল্যাকমেইল করে বারবার ধর্ষনের অভিযোগ উঠেছে। Read more

মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর
মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর

ঢাকা শহরের গণপরিবহনে স্বস্তির পরশ এনে দেওয়া মেট্রোরেলে যাত্রীদের ভিড় দিন দিন বাড়ছে। প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ থেকে চার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন