অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইছেন’, সামাজিক যোগাযোগমাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে তার সঙ্গে দেখা করেন এনসিপির আহ্বায়ক।জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নাহিদ। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলেছে, সন্ধ্যা ৭টার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন। অধ্যাপক ড. ইউনূসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে।জানতে চাইলে নাহিদ ইসলামও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল
বাংলাদেশ সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির একটি প্রতিনিধিদল আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে। এ সময় তারা বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন Read more

ভোরের নিস্তব্ধতায় দুর্গাপুরে এক ঝুলন্ত দেহ
ভোরের নিস্তব্ধতায় দুর্গাপুরে এক ঝুলন্ত দেহ

ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি দুর্গাপুরের হাট কানপাড়া বাজারের দিকে। চারপাশে যেন এক ধরনের নিস্তব্ধতা। এমনই এক সকালে, সবজি Read more

আইপিএলে পুরো সিজনে মুস্তাফিজের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
আইপিএলে পুরো সিজনে মুস্তাফিজের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন মৌসুমকে সামনে রেখে গতকাল অনুষ্ঠিত হয়েছে আইপিএলের মিনি Read more

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে ৪ দিনের তীব্র সামরিক যুদ্ধের অবসান ঘটেছে। তবে ভারত-অধিকৃত কাশ্মিরের সীমান্তবর্তী গ্রামের অনেক বাসিন্দা পাকিস্তানের Read more

অতিভারী বৃষ্টি সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
অতিভারী বৃষ্টি সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন