চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে জমি অধিগ্রহণ না পাওয়ায় আগ্রাবাদে প্রস্তাবিত একটি র‌্যাম্পের নির্মাণকাজ শুরু করতে পারছে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। প্রকল্পের মেয়াদ শেষ হতে বাকি মাত্র তিন মাস; এর মধ্যেই র‌্যাম্প নির্মাণ না হলে প্রকল্পের কার্যকারিতা মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।সিডিএ সূত্রে জানা গেছে, আগ্রাবাদ রেলওয়ে ডেবার পাড় এলাকায় র‌্যাম্প নির্মাণের জন্য প্রায় ২২ শতক জমি প্রয়োজন। এ জন্য দেড় বছর আগে রেলওয়ের কাছে আবেদন করা হয়। ক্ষতিপূরণের টাকা সিডিএ’র হাতে প্রস্তুত থাকলেও এখনো জমি হস্তান্তরের কোনো অগ্রগতি হয়নি। ফলে গুরুত্বপূর্ণ এ র‌্যাম্পের নির্মাণকাজ ঝুলে আছে।প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরেই। এর মধ্যে কাজ শুরু করা সম্ভব না হলে সিডিএ বাধ্য হবে র‌্যাম্পটি বাদ দিয়েই প্রকল্প সমাপ্ত করতে। এতে আগ্রাবাদ থেকে পতেঙ্গামুখী যানবাহনের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রত্যাশিত কানেক্টিভিটি নিশ্চিত হবে না।ওয়াসা মোড় থেকে পতেঙ্গা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এ এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৯৮ কোটি টাকা। এর মধ্যে সরকার অনুদান দিয়েছে ৩ হাজার ৭০০ কোটি টাকা এবং ৫২৪ কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছে। এই ঋণ পরিশোধের জন্য এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় করা হচ্ছে। তবে প্রত্যাশিত পরিমাণ গাড়ি না চলায় টোল আদায় আশানুরূপ হয়নি।সিডিএ’র পরিকল্পনা অনুযায়ী এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য শুরুতে ১৫টি র‌্যাম্প নির্মাণের কথা ছিল। পরে ছয়টি বাদ দিয়ে সংখ্যা কমিয়ে আনা হয় ৯টিতে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে আগ্রাবাদ র‌্যাম্পকে।সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘আমরা দেড় বছর আগে রেলওয়েকে জমির জন্য আবেদন করেছি। কিন্তু এখনো জমি পাইনি। জমি না পেলে র‌্যাম্প বাদ দিয়েই প্রকল্প শেষ করতে হবে। অথচ এখনই জমি হস্তান্তর করা হলে আগামী জুনের মধ্যেই র‌্যাম্পের কাজ শেষ করা সম্ভব।’তিনি আরও বলেন, ‘আগ্রাবাদ র‌্যাম্প নির্মিত হলে বাণিজ্যিক এলাকা থেকে নিমতলা, ইপিজেড ও পতেঙ্গাসহ শিল্পাঞ্চলে যাতায়াত সহজ হবে। এতে এক্সপ্রেসওয়ের ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পাবে।’সিডিএ’র চিফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন শামস বলেন, ‘আমরা বারবার রেলওয়ের সাথে যোগাযোগ করেছি। কিন্তু এখনো কোনো সুনির্দিষ্ট সাড়া পাওয়া যায়নি। এতে র‌্যাম্প নির্মাণের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।’রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ–সম্পত্তি কর্মকর্তা মাহবুবউল করিম জানান, সিডিএ জমির জন্য আবেদন করার পর বিভাগীয় ও আঞ্চলিক কমিটি রেজুলেশন করে রেল ভবনে পাঠিয়েছে। তবে ডেবার পাড় এলাকায় রেলওয়ের লাইসেন্সধারী কিছু দোকান থাকায় তাদের আপত্তির মুখে নতুন প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে নতুন রেজুলেশন তৈরি করেছি। শিগগিরই রেল ভবনে পাঠানো হবে। যেহেতু সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য জমি চাওয়া হয়েছে, তাই রিপোর্ট ইতিবাচকই হবে।’চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে অন্যতম সম্ভাবনাময় এ প্রকল্পের সুফল এখন রেলওয়ের জমি হস্তান্তরের ওপর নির্ভর করছে। সংশ্লিষ্টরা বলছেন, র‌্যাম্প নির্মাণ না হলে প্রকল্পের পূর্ণ উপযোগিতা নিশ্চিত করা যাবে না। এ পরিস্থিতিতে কয়েক হাজার কোটি টাকার এ প্রকল্প প্রত্যাশিত সাফল্য থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় পড়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাদাখে রাজ্য স্বীকৃতির দাবিতে জেন-জিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০
লাদাখে রাজ্য স্বীকৃতির দাবিতে জেন-জিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০

ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে রাতভর অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।বিক্ষোভ Read more

নেত্রকোনার মদনে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২
নেত্রকোনার মদনে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

নেত্রকোনার মদনে জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা Read more

এসএসসি পাশেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি
এসএসসি পাশেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘নারী হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার Read more

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফ্রান্সে বিশাল সমাবেশ
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফ্রান্সে বিশাল সমাবেশ

অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ও চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক চত্বরে এক বিক্ষোভ সমাবেশে প্রতিবাদ জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন