চকরিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।বুধবার (০৫ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী ছিড়াপাহাড় বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে চট্টগ্রামমুখী একটি সিএনজিতে করে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে।সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি আটক করে তল্লাশি চালায়। এসময় সিএনজি থেকে ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের  তুলাতলি এলাকার মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই এলাকার মৃত ফজল করিমের ছেলে আমির হোছাইন (৫৪) ও একই এলাকার আলী হোছাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।পুলিশ জানায়, জব্দকৃত ইয়াবা ও সিএনজি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”‎এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ
মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার Read more

হজ শেষে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামরুল
হজ শেষে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামরুল

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য Read more

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু, আহত ২
মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু, আহত ২

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় রাকিবুল ইসলাম (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের Read more

ঢাকার বাতাস আজও ‘সহনীয়’
ঢাকার বাতাস আজও ‘সহনীয়’

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ৪৫তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৬৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের Read more

কুমিল্লায় আইনজীবী হত্যা: সাবেক এমপি বাহার ও মেয়র সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট
কুমিল্লায় আইনজীবী হত্যা: সাবেক এমপি বাহার ও মেয়র সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লায় আলোচিত আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন