কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোর ৪টায় উপজেলার শম্ভুপুর এলাকার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত পিকআপ ভ্যান চালক ঢাকার যাত্রবাড়ী এলাকার দক্ষিণ কুতুবখালীর দনিয়া এলাকার শাহজাহান শেখের ছেলে মো. মিরাজ (৪১)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা কিশোরগঞ্জগামী একটি  ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপের সামনের অংশ দু-মড়ে-মুচড়ে যায়। এ সময় পিকআপের চালক মিরাজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত পিকআপ ও ট্রাক নিজ হেফাজতে নেয়। দুর্ঘনার পর ট্রাকচালক পালিয়ে যায়।এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। দুর্ঘটনায় কবলিত পিকআপ ও ট্রাক নিজ হেফাজতে নেই। ট্রাকচালক পলাতক রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনগত ব্যবস্হা গ্রহণ প্রক্রিয়াধীন ‘ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্ডওয়্যার দোকানের গুজব থেকে যেভাবে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে
হার্ডওয়্যার দোকানের গুজব থেকে যেভাবে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে

লস অ্যাঞ্জেলসের কাছে একটি হার্ডওয়্যার দোকানের গাড়ি পার্কিং জোনে একত্রিত হয়েছিলেন হুয়ান ও তার আরো কয়েকজন বন্ধু। যেখান থেকে মার্কিন Read more

বিসিসি’র সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা!
বিসিসি’র সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা!

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুদক।  নির্ধারিত Read more

পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

ভারতশাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পাকিস্তানে সঙ্গে সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিত এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে Read more

ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাব ধসে নিহত বেড়ে ২২১, উদ্ধারকাজ সমাপ্ত
ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাব ধসে নিহত বেড়ে ২২১, উদ্ধারকাজ সমাপ্ত

ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইটক্লাবের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২১ জনে।বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ Read more

ফোন নম্বর ‘মোটু’ নামে সেভ করায় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী
ফোন নম্বর ‘মোটু’ নামে সেভ করায় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী

স্ত্রীর ফোন নম্বর মোবাইলে ‘মোটু’ নামে সেভ করায় স্বামীকে ডিভোর্স দিয়েছেন স্ত্রী। আদালত বলেছে, এই শব্দ ব্যবহার ‘অসম্মানজনক’ এবং ‘বিবাহের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন