মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।   শিক্ষা উপদেষ্টা জানান, যে উৎসগুলো থেকে প্রশ্ন ফাঁস হয়, এরইমধ্যে সেসব বন্ধ করা হয়েছে। তাই প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই।এ সময় রেওয়াজ অনুযায়ী ৬০ দিনের মধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।সকাল ১০টায় ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ২৯১টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত।এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামী ১৩ মে শেষ হবে পরীক্ষা। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত। এদিকে সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে, বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ
দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ

বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে দেশের সব মাদ্রাসায়য় দুই দিনব্যাপী উৎসব আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নিজস্ব ব্যবস্থাপনায় Read more

দেওয়ানগঞ্জে চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন
দেওয়ানগঞ্জে চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল Read more

উত্তরায় বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানাল আইএসপিআর
উত্তরায় বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানাল আইএসপিআর

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Read more

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, র‌্যাবের জালে তিন কারবারি
অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি এখন এ অঞ্চলে সক্রিয় হয়ে Read more

কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল
কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল

কক্সবাজারের তিন উপজেলা- রামু, ঈদগাঁও ও চকরিয়ায় পূর্বনির্ধারিত পথসভা আয়োজন করতে পারেনি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি)। দলটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন