নড়াইলে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম কামাল মোল্যা (৫০)। তিনি নড়াইল সদর থানার তারাপুর গ্রামের মনা মোল্যার ছেলে। রবিবার (৪ জানুয়ারি) রাত ৮ টা ৪০ মিনিটের দিকে সিংগাশোলপুর থেকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহাদারা খানের তত্ত্বাবধানে এসআই সাব্বির শেখ ও এএসআই আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে নড়াইল সদর থানার সিংগাশোলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তারাপুর গ্রামস্থ জনৈক আবুলের বাড়ির সামনে ইটের রাস্তার উপর থেকে কামাল মোল্যাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান বলেন, ‘এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র
চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র

এক মৌসুম না পেরোতেই কোচ এনজো মারেসকারকে বরখাস্ত করেছিল ইংলিশ ক্লাব চেলসি। এরপর থেকেই স্টামফোর্ড ব্রিজের দলটিতে নতুন করে কে Read more

বাঁকখালী নদীতে গোসল করতে নেমে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা
বাঁকখালী নদীতে গোসল করতে নেমে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা

কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষি জমিতে কাজ গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে Read more

‘প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ বিশ্বনেতার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে’
‘প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ বিশ্বনেতার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক বাংলাদেশের সঙ্গে ৪ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে উল্লেখ করেছেন Read more

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজার এলাকা থেকে ২০০ লিটার চোলাই মদসহ সবিতা বেগম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে Read more

গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন
গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন

কোনো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে শুধুমাত্র শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন