নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এই দণ্ডাদেশ দেন। ঘটনাটি ঘটে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায়।আনোয়ারা থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রবিবার রাত আনুমানিক পৌনে দশটার দিকে গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত সমাবেশস্থলে গিয়ে ব্যবস্থা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে দায়িত্ব পালন করে।’মোবাইল কোর্ট সূত্র জানায়, সরওয়ার জামাল নিজামের কর্মী–সমর্থকদের আয়োজনে ওই সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগে ২৭ ধারার আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার মুঠোফোনে সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘একজন সমর্থককে জরিমানা করা হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন জেলায় ব্যাংক বন্ধ আজ
তিন জেলায় ব্যাংক বন্ধ আজ

বাংলা বছরের শেষ দিন উপলক্ষে আজ রবিবার (১৩ এপ্রিল) পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। দিবসটি উপলক্ষে আজ পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি Read more

গণপিটুনিতে নিহত সেই রুপলালের মেয়ের বিয়ে আজ
গণপিটুনিতে নিহত সেই রুপলালের মেয়ের বিয়ে আজ

মেয়ে নুপুরের বিয়ের দিন তারিখ ঠিক করতে গিয়েই নিহত হন রংপুরের তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার Read more

ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত করল বিএনপি
ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত করল বিএনপি

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর উল্লাপাড়ায় নদী ইজারা বাতিল
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর উল্লাপাড়ায় নদী ইজারা বাতিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি মসজিদ কমিটির দেওয়া নদী ইজারা বাতিল করেছে উপজেলা প্রশাসন। এতে করে নদীতে মাছ ধরার সুযোগ ফিরে Read more

ধানমন্ডির আওয়ামী লীগের মিছিলে লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলার আরজু!
ধানমন্ডির আওয়ামী লীগের মিছিলে লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলার আরজু!

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেখা মিললো লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি আশরাফ উদ্দিন আরজুর। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন