নারায়ণগঞ্জ ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকার গৃহবধূ সুমা আক্তার (৩০) হত্যা মামলার মূল আসামি মোঃ শহীদুল্লাহ (৩৮) কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে একথা জানায় পিবিআই। এর আগে গতকাল রাত আড়াইটায় ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে ২০২৩ সালের ৮ নভেম্বর নিহত সুমা আক্তারের মা মোছাঃ সাজেদা খাতুন (৪৮) বাদী হয়ে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করেন।গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শহীদুল্লাহ হত্যার কথা স্বীকার করে জানান, নিজের শ্যালিকা সোহানা আক্তারের (২৮) সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার কলহ চলছিল। এর জেরে ২০২৩ সালের ৭ নভেম্বর দুপুর ১২টার দিকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সুমা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে শহীদুল্লাহ।পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি গ্রেফতার হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ার সীমান্তে সার পাচারকালে দুই নারী আটক
উখিয়ার সীমান্তে সার পাচারকালে দুই নারী আটক

উখিয়ার সীমান্ত দিয়ে মিয়ানমারে নিয়মিত পাচার হচ্ছে নানা ধরণের পণ্য। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সীমান্তের কারবারিরা বাংলাদেশ থেকে তেল,ডাল,চাল,সার সহ Read more

আল-আকসা আমাদের জন্য রেড লাইন: সতর্ক করলেন এরদোয়ান
আল-আকসা আমাদের জন্য রেড লাইন: সতর্ক করলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান হারাম আল শরীফে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পুনর্ব্যক্ত করেছেন, আল আকসা মসজিদ এবং Read more

ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার করেছে শাহবাগ থানার পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।সোমবার (১৬ জুন) সকালে নিরাপত্তারক্ষীরা বিশ্ববিদ্যালয়ের Read more

করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি
করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি

করোনা ভাইরাসের সংক্রমণের আগাম সতর্কতা হিসেবে ভারত থেকে যেসব রুটের ফ্লাইট ঢাকায় অবতরণ করে, সেসব ফ্লাইটের সব যাত্রী স্ক্রিনিং শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন