নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের ডোবা থেকে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের মধ্যপাড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত ৬০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার নাম মর্জিনা বেগম। তিনি বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত তোবারেক শেখের মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, মর্জিনা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সবার অজান্তে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। পরে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে পরিবার থেকে উপজেলার সকল এলাকায় মাইকিং করেও তার সন্ধান মেলেনি। স্থানীয়রা আজ রোববার সন্ধ্যার দিকে বাঁকা গ্রামের মধ্যপাড়া আরিফ কাজীর বাড়ির পাশে ডোবার মধ্যে মর্জিনার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মুঠোফোনে রাতে সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় দুই ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা
বাঘায় দুই ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে ২ জন ঔষধ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার Read more

বাইডেনের ছেলেকে মামলার হুমকি ট্রাম্পের স্ত্রীর
বাইডেনের ছেলেকে মামলার হুমকি ট্রাম্পের স্ত্রীর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১০০ কোটি Read more

ঝড়ের তাণ্ডবে ফুলবাড়ীতে ধানক্ষেত উল্টে পড়ল, কৃষক বিপাকে
ঝড়ের তাণ্ডবে ফুলবাড়ীতে ধানক্ষেত উল্টে পড়ল, কৃষক বিপাকে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বৃষ্টিপাত ও ঝড়োবাতাসে আমন ধান হেলে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাত ও Read more

সিটিকে হারানো মানে অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়: ইনজাগি
সিটিকে হারানো মানে অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়: ইনজাগি

বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাব ফুটবলে ‘বিগ সিক্সের’ অন্যতম ক্লাব এটি। প্রিমিয়ার লিগের টানা চার বার Read more

অধ্যক্ষকে হাতির পিঠে চড়িয়ে বিদায়
অধ্যক্ষকে হাতির পিঠে চড়িয়ে বিদায়

বগুড়ার সারিয়াকান্দির ছাইহাটা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপন ৩১ বছরের কর্মজীবন শেষ করেছেন। বুধবার(২৪ সেপ্টেম্বর) বিকালে তাকে হাতির পিঠে চড়িয়ে Read more

‘৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি’
‘৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি’

ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে ৩০০ আসনের জন্য শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন