রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে ২ জন ঔষধ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি ও রাজশাহী জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মো: শরিফুল ইসলাম।সোমবার (৫ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন।এসময় ঔষধের তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা, সেম্পুল ঔষধ রাখা এবং ফামেসীতে বিক্রয় যোগ্য নয় এমন ঔষধ পাওয়ায় অপরাধে উপজেলার আড়ানী পৌর বাজারের মেসার্স আনোয়ারা ফামেসীকে ৩ হাজার ও মেসার্স শাফি মেডিকেল স্টোরে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে সকল ঔষধ ফামেসীদের কে সঠিক ভাবে ঔষধের তাপমাত্রা নিয়ন্ত্রণ, সেম্পুল না রাখা এবং ফামেসীতে বিক্রয় যোগ্য নয় এমন ঔষধ না রেখে ব্যবসা পরিচালনা করার সু পরামর্শ দেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ভিন্ন ভিন্ন ধারাতে তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা থানা পুলিশসহ স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মা রেল প্রকল্পে দুর্নীতি: সাবেক ডিসিসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
পদ্মা রেল প্রকল্পে দুর্নীতি: সাবেক ডিসিসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

পদ্মা সেতুর রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুল ইসলাম, Read more

ভোরে মাঠে নামছে ব্রাজিল
ভোরে মাঠে নামছে ব্রাজিল

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। এবার আগামী ২০২৬ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনাসহ এ অঞ্চলের Read more

রমজানের আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল: ইসি সচিব
রমজানের আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল: ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রমজানের আগেই জাতীয় নির্বাচন এবং ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে Read more

সালিসে জমি ফিরে পেয়ে জীবন হারালেন আবুল হোসেন
সালিসে জমি ফিরে পেয়ে জীবন হারালেন আবুল হোসেন

কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। নিহত আবুল হোসেন উপজেলার Read more

‘মোটরসাইকেলে করে আসা ২ জন সম্প্রতি হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল’
‘মোটরসাইকেলে করে আসা ২ জন সম্প্রতি হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল’

যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের Read more

দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ
দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ

দেশের বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার টাকার উপরে। আর ভারতে রপ্তানি হচ্ছে মাত্র এক হাজার ৫৩৩ টাকা দরে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন