যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মানহানির মামলার হুমকি দিয়েছেন।হান্টার সম্প্রতি দাবি করেন, ট্রাম্প ও মেলানিয়ার প্রথম পরিচয় হয়েছিল যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের মাধ্যমে। মেলানিয়া এই মন্তব্যকে মিথ্যা, মানহানিকর, আপত্তিজনক ও উসকানিমূলক বলে উল্লেখ করেছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে হান্টার বাইডেন এক সাক্ষাৎকারে এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের অতীত ঘনিষ্ঠতার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প ও মেলানিয়ার পরিচয় হয় এপস্টেইনের মাধ্যমে, যা প্রমাণ করে এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কত গভীর ছিল।এর জবাবে মেলানিয়া ট্রাম্পের আইনজীবীরা হান্টারের কাছে আইনি নোটিশ পাঠান।নোটিশে বলা হয়েছে, এ মন্তব্য ফার্স্ট লেডির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং আর্থিক ক্ষতির কারণ হয়েছে। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে ১০০ কোটি ডলারেরও বেশি ক্ষতিপূরণের মামলা করা হবে।মেলানিয়া অভিযোগ করেছেন, হান্টার বাইডেন দীর্ঘদিন ধরে অন্যের নাম ব্যবহার করে আলোচনায় থাকার চেষ্টা করছেন। তার দাবি, হান্টারের এই বক্তব্য মাইকেল ওলফের লেখা ট্রাম্পবিষয়ক সমালোচনামূলক জীবনীগ্রন্থের ওপর ভিত্তি করে দেওয়া, যেখানে একই ধরনের দাবি করা হয়েছিল।এদিকে, মার্কিন গণমাধ্যম দ্য ডেইলি বিস্ট এক প্রতিবেদনে দাবি করেছিল, ট্রাম্পের সঙ্গে পরিচয়ের সময় মেলানিয়া ছিলেন এপস্টেইনের এক সহযোগীর পরিচিত। তবে মেলানিয়ার আইনজীবীর আপত্তির পর সংবাদমাধ্যমটি প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করে। তারা জানায়, এপস্টেইন সরাসরি তাদের পরিচয় করিয়ে দিয়েছেন—এমন কোনো প্রমাণ নেই।নোটিশে অভিযোগ করা হয়, হান্টার বাইডেন এরই মধ্যে প্রত্যাহার করা একটি প্রতিবেদনের ভিত্তিতে এই মিথ্যা দাবি করেছেন। মেলানিয়ার সহকারী নিক ক্লেমেন্স বিবিসিকে বলেন, ফার্স্ট লেডির আইনজীবীরা যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছেন, তাদের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা নিশ্চিত করতে কাজ করছেন।২০১৬ সালে হার্পারস বাজার-এ প্রকাশিত এক প্রোফাইলে মেলানিয়া বলেন, ১৯৯৮ সালের নভেম্বরে একটি মডেলিং এজেন্সির প্রতিষ্ঠাতার আয়োজিত পার্টিতে ট্রাম্পের সঙ্গে তার প্রথম দেখা হয়। সে সময় ট্রাম্প তার দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের সঙ্গে আলাদা ছিলেন এবং ১৯৯৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।এই আইনি পদক্ষেপের প্রেক্ষাপট আরও সংবেদনশীল হয়ে উঠেছে, কারণ বর্তমানে যুক্তরাষ্ট্রে এপস্টেইন-সংশ্লিষ্ট অপ্রকাশিত নথি প্রকাশের দাবিতে চাপ বাড়ছে। নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় ফিরে তিনি এসব নথি প্রকাশ করবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় টানা চতুর্থ দিনের মতো Read more

আনোয়ারায় সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
আনোয়ারায় সিএনজি চালকের ঝুলন্ত  লাশ উদ্ধার

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আরফাত (১৮), নামে এক সিএনজি চালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি পেশায় একজন Read more

অ্যাম্বুলেন্সে ধানের বস্তায় গাঁজা পাচার, রাজশাহীতে যুবক আটক
অ্যাম্বুলেন্সে ধানের বস্তায় গাঁজা পাচার, রাজশাহীতে যুবক আটক

রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে ধানের বস্তার ভেতরে গাঁজা লুকিয়ে অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রোববার (১৮ Read more

মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার
মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ব্যাড়িকেড সৃষ্টি করে ধারালো অস্ত্র হাতে একটি গাড়ীতে ডাকাতির চেষ্টার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে Read more

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগীতা কর্মজীবীদের
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগীতা কর্মজীবীদের

ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষেরা।গতকাল শুক্রবার এবং আজ শনিবার  বেলার Read more

সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট
সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কেও বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। তবে যানবাহনের সংখ্যা বাড়লেও এই মহাসড়কে এখন পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন