প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত বিয়ে করা সেই রবিজুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মানবপাচার ও আর্থিক প্রতারণার বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।গ্রেফতার রবিজুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের মিয়াপাড়ার আয়নাল মণ্ডলের ছেলে। সাত নারীকে বিয়ে করা ও একসঙ্গে ঘর-সংসার করায় রবিজুল ব্যাপক আলোচিত-সমালোচিত মুখ।বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। পুলিশ সূত্রে জানা যায়, রবিজুল মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে লিবিয়ার নিয়ে গিয়ে ইতালি পাঠিয়ে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায় করার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিদেশে পাঠানোর নামে প্রতারণার শিকার বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।রবিজুলের প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগী তানজির শেখ বলেন, ‘রবিজুল লিবিয়ায় দীর্ঘ ১২ বছর ছিলেন। মাফিয়া চক্রের সঙ্গে রবিজুল দালালের সুসম্পর্ক। তিনিও ওই চক্রের সদস্য। আমার বাবা রবিজুলের মাধ্যমে আমাকে লিবিয়ায় পাঠিয়েছিলেন। সেখানে যাওয়ার পর আমাকে প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর কথা বলে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেন রবিজুল। পরে মুক্তিপণের দাবিতে তারা আমাকে ৯ মাস বন্দি করে রাখে এবং পরিবারের কাছ থেকে দফায় দফায় ৩৪ লাখ টাকা নেন। সারাদিন বেঁধে রাখতো। খাবার দিতো না, তিনবেলা শুধু মারতো। মারতে মারতে শরীর ফাটিয়ে ফেলতো। ক্ষত জায়গায় ইনফেকশন হয়ে পচে যেত। কোনো ওষুধ দিতো না। ভাত দিতো না।’মানবপাচার চক্র প্রসঙ্গে তানজির শেখ জানান, ‘লিবিয়ার ওই মাফিয়া চক্রে ১৫-২০ জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে ৫-৭ জন লিবিয়ার নাগরিক। প্রধান মাফিয়া লিবিয়ার আলী। উনি ওসামার ভাগনে বলে পরিচিত। মাফিয়া চক্রের সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকজন যুক্ত আছেন। তাদের বাসা মাদারীপুর, সিলেট ও শরীয়তপুরে। তাদের মধ্যে একজনের নাম পিচ্চি সোহেল। তার বাড়ি মাদারীপুর আর কুষ্টিয়ার রবিজুল।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জনবান্ধব ওসি’ রফিকুল ইসলাম নাগরপুর থেকে ভূঞাপুরে বদলি
‘জনবান্ধব ওসি’ রফিকুল ইসলাম নাগরপুর থেকে ভূঞাপুরে বদলি

টাঙ্গাইলের নাগরপুর থানা ছেড়ে গেলেন জনবান্ধব অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এক বছর দুই মাস দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

ভোলায় ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
ভোলায় ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

ভোলার চরফ্যাশনে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে, যার আনুমানিক Read more

গজারিয়ায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারি, আহত ৫
গজারিয়ায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারি, আহত ৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই পক্ষের স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় ৫ জন আহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের Read more

গাজায় কাজ করা ডজনখানেক সংস্থাকে নিষিদ্ধ করছে ইসরায়েল
গাজায় কাজ করা ডজনখানেক সংস্থাকে নিষিদ্ধ করছে ইসরায়েল

গাজায় কাজ করা ডজনখানেক মানবিক সহায়তা সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির অভিযোগ, এসব সংস্থা নতুন কঠোর Read more

আজ ২৮ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৮ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোর চাপায় শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোর চাপায় শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অটোরিকশার চাপায় রাকেশ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন