নওগাঁর আত্রাইয়ে জুয়ার আসর থেকে বিএনপি-যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।সোমবার (৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (৩ আগস্ট) রাতে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাউছার আলম।আটককৃতরা হলো, উপজেলার সাহাগোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভবানীপুর গ্রামের মৃত খয়ের সরদারের ছেলে কামাল সরদার (৪০), একই ইউনিয়ন যুবদলের সভাপতি ও মিরাপুর গ্রামের সমসের আলীর ছেলে এরশাদ আলী (৫২) এবং ভবানীপুর গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের ছেলে ফারুক সরদার (৩৮)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর এলাকায় তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টার দিকে আত্রাই-রাণীনগর এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, ‘তাদের আটকের কথা শুনেছি। বিষয়টি সবার সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’আত্রাই থানার ওসি (তদন্ত) কাউছার আলম বলেন, ‘তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাপাতিসহ মোট ৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা মামলায় আটক দেখিয়ে আজ সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে সাইবার ট্রাইব্যুনালের মামলায় নারী কারাগারে
বরিশালে সাইবার ট্রাইব্যুনালের মামলায় নারী কারাগারে

বরিশালে সাইবার মানহানির অভিযোগে দায়ের করা মামলার পর পিরোজপুর থেকে এক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মামলাটি করেছেন Read more

বুটেক্স অ্যাপারেল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
বুটেক্স অ্যাপারেল ক্লাবের  নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ক্লাবের ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ৪৬তম ব্যাচের অ্যাপারেল Read more

জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। শুক্রবার (২৭ মার্চ) Read more

বিএনপির সঙ্গে ফের বসছে জাতীয় ঐকমত্য কমিশন
বিএনপির সঙ্গে ফের বসছে জাতীয় ঐকমত্য কমিশন

পাঁচ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন।আজ রবিবার (২০ Read more

ছাত্রদল মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে: জহির
ছাত্রদল মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে: জহির

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি জহির রায়হান বলেছেন, নতুন ধারার রাজনৈতিক চিন্তাভাবনায় ছাত্রদল মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন