ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা বিদেশে গিয়ে কি করবো, সেফ এক্সিট প্রসঙ্গে এমন প্রশ্ন রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রবিবার (১২ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘কে কি চায় এটা তার ব্যক্তিগত প্রশ্ন।’ এ সময় সাংবাদিকদের দেখিয়ে উপদেষ্টা বলেন, ‘আপনারাও তো অনেক প্রশ্ন করতে পারেন। এই বোন দেখবেন একটা প্রশ্ন করবেন, ওই বোন আর একটা করবেন। এই ভাই আর একটা প্রশ্ন করবেন।’ আপনি সেফ এক্সিট চান কি না- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ছেলে-মেয়ে সবাই দেশে। আমি একা বিদেশে গিয়ে কি করবো?’ সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবতেছে।’ তার এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা চলে। এ নিয়ে কথা বলেন অন্যান্য উপদেষ্টারাও। ৯ অক্টোবর ফেসবুক পোস্টে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘বাহাত্তরোর্ধ্ব বছর বয়সে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা তার জন্য গভীর দুঃখের বিষয় হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির
এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। Read more

বুলু ও দুদুকে চিঠি দিয়ে বিএনপির সতর্কবার্তা
বুলু ও দুদুকে চিঠি দিয়ে বিএনপির সতর্কবার্তা

দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে চিঠি দিয়ে সতর্ক করেছে বিএনপি।বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির দপ্তর থেকে দেওয়া Read more

পটুয়াখালী ৩: জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শাহ আলমের মনোনয়নপত্র সংগ্রহ
পটুয়াখালী ৩: জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শাহ আলমের মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম মনোনয়নপত্র সংগ্রহ Read more

সৌদিতে প্রবাসীকে নির্যাতন, প্রতারক আদমের ২০ লাখ টাকা মুক্তিপন দাবি
সৌদিতে প্রবাসীকে নির্যাতন, প্রতারক আদমের ২০ লাখ টাকা মুক্তিপন দাবি

২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে সৌদি আরবে  বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের রিদওয়ান আহাম্মেদ হৃদয় (২৮) কে মানসিক ও Read more

আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার
আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড। তাকে ম্যাচ ফি’র ১০ Read more

নারীর জানাজার নামাজের নিয়ম ও দোয়া
নারীর জানাজার নামাজের নিয়ম ও দোয়া

ইসলামে জানাজার নামাজ মৃত ব্যক্তির জন্য ক্ষমা ও রহমত কামনার একটি গুরুত্বপূর্ণ ফরজে কিফায়া ইবাদত। নারী ও পুরুষের জানাজার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন