গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বন্ধ বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।চিঠিতে বলা হয়, জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত চললেও অনেকের বেতন ও ভাতা বন্ধ রয়েছে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে আবেদনপত্রে জানিয়েছে।অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা চালু রাখা প্রয়োজন। তাই তাদের নাম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে বেতন-ভাতা চালুর নির্দেশ দেয়া হয়েছে।এছাড়া, কোনও কর্মকর্তা বা কর্তৃপক্ষ যদি বেতন-ভাতা চালুর ক্ষেত্রে অসহযোগিতা বা বাধা প্রদান করেন, তবে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দফতরে এই নির্দেশনা পাঠানো হয়েছে।সূত্র: বাসস 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের ‘সিলিকন ভ্যালি’, নিহত ৩
বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের ‘সিলিকন ভ্যালি’, নিহত ৩

ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরু ভারী বৃষ্টিপাতের পর পানির নিচে তলিয়ে গেছে। মুষলধারে বৃষ্টিপাতে শহরটির রাস্তাঘাটে পানি Read more

প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী
প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহার করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। Read more

বিজয়নগরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
বিজয়নগরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্বশুরবাড়ি এলাকা থেকে ভাড়াটে বাসা থেকে এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে বিজয়নগর থানার পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) Read more

ইসির বাছাইয়ে ‘ফেল’ নতুন নিবন্ধন চাওয়া ১৪৪টি দল
ইসির বাছাইয়ে ‘ফেল’ নতুন নিবন্ধন চাওয়া ১৪৪টি দল

নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দল। এসব দলের আবেদনে কিছু ত্রুটি-বিচ্যুতি পাওয়া গেছে। এর Read more

৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর এলাকায় ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে Read more

বরগুনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বরগুনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে ইমরান খান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯ টার পরে চরদুয়ানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন