নরসিংদীর শিবপুর উপজেলায় কাবিখা ও টিআর প্রকল্পের বিল জালিয়াতির মাধ্যমে ৫২ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) অফিসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা কার্যালয় থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী লুকিয়ে রাখা আত্মসাতের টাকা উদ্ধার করে শিবপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন।গ্রেপ্তারকৃতরা হলেন- শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী (প্রজেক্ট) আরিফুল ইসলাম তুহিন (৩৫) এবং পিয়ন (আউটসোর্সিং) আশিক ভূইয়া (২৫)। তুহিন শিবপুর উপজেলা সদরের মোঃ হোসেন আলীর ছেলে এবং আশিক ভূইয়া একই উপজেলার খড়িয়া এলাকার জাকির হোসেনের ছেলে।এ ঘটনায় শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলে দুই কর্মচারীকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ।শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিখিত অভিযোগে উল্লেখ করেন, শিবপুর উপজেলার পিআইও অফিস থেকে গত ২০২৪-২৫ অর্থ বছরে কাবিখা ও টিআর প্রকল্পের ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দেওয়া হয়। কিন্তু বাজেট না থাকায় এর মধ্যে ৮১টি বিল গত ২৬ জুন তারিখে বাউন্স হয়। পরে বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর দৃষ্টিগোচর হলে তারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে গোপনে অনুসন্ধান চালায়। অনুসন্ধানে সিসিটিভি ফুটেজসহ প্রাথমিকভাবে পিআইও অফিসের ওই দুই কর্মচারীর বিরুদ্ধে সরকারি অর্থ জালিয়াতির মাধ্যমে উত্তোলনের প্রমাণ মেলে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাক্ষর জাল করে ব্যাংক থেকে ৮১টি বিলের টাকা উত্তোলন করে নিজস্ব একাউন্টে জমা করেছিল।এসব তথ্য শিবপুর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে উপস্থাপন করা হলে জেলা প্রশাসকের নির্দেশে গতকাল সোমবার রাত সাড়ে ১২ টায় কার্যালয় থেকে শিবপুর থানা পুলিশ অভিযুক্তদের আটক করে।এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করে এবং তারা কাবিখা ও টিআর প্রকল্পের আত্মসাৎ করা মোট ৫২ লাখ ৭৮ হাজার টাকার মধ্যে ৫২ লাখ টাকা পুলিশের কাছে জমা দেয়।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, পিআইও এর অভিযোগের ভিত্তিতে তাদের দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫২ লাখ টাকাও জব্দ করা হয়েছে। এই ঘটনার মূল হোতা তুহিন। অভিযোগটি দুদকে প্রেরণ করে, আটকৃতদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে জলাতঙ্কে মারা গেল মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি
ফরিদপুরে জলাতঙ্কে মারা গেল মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি

ফরিদপুরের বোয়ালমারীতে কয়েকজন মানুষকে কামড়িয়ে আহত করা একটি পাগলা ঘোড়া অবশেষে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াটির Read more

ঈদুল আজহার তারিখ ঘোষণা বিশ্বের বৃহৎ মুসলিম দেশের
ঈদুল আজহার তারিখ ঘোষণা বিশ্বের বৃহৎ মুসলিম দেশের

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের Read more

তেহরানে আলি লারিজানির জানাজায় শোকার্ত মানুষের ঢল
তেহরানে আলি লারিজানির জানাজায় শোকার্ত মানুষের ঢল

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধান আলি লারিজানি ও বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলেইমানির জানাজা Read more

আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার ২৫ বছর, বিচার হবে কবে?
আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার ২৫ বছর, বিচার হবে কবে?

নওগাঁর আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের ২৫ বছর পার হয়ে গেলেও বিচারিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। ২০০০ সালের ১৮ আগস্ট Read more

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা পেলেন ঈদ উপহার
ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা পেলেন ঈদ উপহার

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন