নওগাঁর ধামইরহাটে যৌতুকের টাকা না পেয়ে শোভা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর বাড়ি পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বর্তমানে নির্যাতিত ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টায় উপজেলার হরিতকীডাঙ্গা মহব্বতপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গৃহবধূর পিতা বাদি হয়ে থানায় মেয়ের জামাই মো. ইসতিয়াক আহমেদ, মেয়ের শ্বশুর আব্দুল জলিল ও শ্বাশুড়ি রিনা বেগমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার জাহানপুর ইউনিয়নের কোকিল এলাকার নবিবর রহমানের মেয়ে শোভা আক্তার (২৩) এবং হরিতকীডাঙ্গা মহব্বতপুর এলাকার আব্দুল জলিলের ছেলে ইসতিয়াক আহমেদ (২৭) এর সহিত পারিবারিক ভাবে বিবাহ হয়। বর্তমানে ওই দম্পত্তির ঘরে দুই বছরের এক পুত্র সন্তান রয়েছে। মেয়ের বিয়ের পরে মেয়ের বাবা নবিবর রহমান তার মেয়ে জামাইকে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং আরও ১ লক্ষ টাকা মুল্যের ঘরের বিভিন্ন আসবাবপত্র দিয়ে থাকে। এমন্তবস্থায় তারা আবারও মেয়ের বাবার নিকট ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করলে অসহায় মেয়ের বাবা নবিবর রহমান তা দিতে অপারগতা স্বীকার করেন। তারই প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল সন্ধ্যায় যৌতুকের টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে বেধরক মারধর করে। মেয়ের নির্যাতনের খবর পেয়ে মেয়ের বাবা ঘটনাস্থলে গেলে মেয়ে জামাই তার শ্বশুর নবিবর রহমানকে ও মারধর করে। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক
চট্টগ্রামে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍‍্যাব-৭। শনিবার (০৩ মে) গোপন সংবাদের Read more

গাজীপুরে হাত পা বেধে ডাকাতি, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট
গাজীপুরে হাত পা বেধে ডাকাতি, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

গাজীপুরের পূবাইলে ডাকাতির ঘটনায় নগদ ৬ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে Read more

মাদারীপুরে নসিমনের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মাদারীপুরে নসিমনের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে জুবায়ের সরদার (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে Read more

ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ক্ষমতা তার প্রকৃত মালিক দেশের জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ Read more

শীতের আগমনে সবজির বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি
শীতের আগমনে সবজির বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি

শীতের আগমনী বার্তায় সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। বাজারে সবচেয়ে কম দামের সবজির মধ্যে রয়েছে পেঁপে, যা প্রতিকেজি ৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন