এক একর জমিতে আগাম শিম আবাদ করেছিলেন কৃষক আব্দুল মন্নান ফকির। খরচ হয়েছিল প্রায় দেড় লাখ টাকা। গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছিল, কিছু গাছে শিম ধরতেও শুরু করেছিল। কিন্তু হঠাৎ করেই ‘মোজাইক’ নামের ভাইরাসের আক্রমণে শিমগাছের পাতা, ফুল ও শিম হলুদ হয়ে যেতে শুরু করে। ধীরে ধীরে নষ্ট হয়ে যায় পুরো ক্ষেত।ভাইরাসে আক্রান্ত শিমগাছ ছিঁড়তে ছিঁড়তে আব্দুল মন্নান ফকির বলেন, ‘প্রতিবছর এই জমি থেকেই যে লাভ হতো, তা দিয়েই আমার সংসার চলত। কিন্তু এ বছর প্রায় সব ক্ষেতেই ভাইরাসের আক্রমণ হয়েছে। শিমের পাতা সব হলুদ হয়ে গেছে। এখন আমাদের সবারই মাথায় হাত।’তিনি আরও বলেন, ‘আমার নিজের কোনো জমি নেই। লাভের আশায় এক একর জমি বন্দোবস্ত নিয়ে শিম চাষ করেছিলাম। কিন্তু সব গাছ ভাইরাসে হলুদ হয়ে মারা যাচ্ছে। এখন জমির মালিককে কী দেব, আর নিজে কী নিয়ে চলব—কিছুই বুঝতে পারছি না। সরকারের কাছে বাঁচার জন্য সাহায্য চাই।’আব্দুল মন্নান ফকির বরগুনা জেলার তালতলী উপজেলার সওদাগারপাড়া সবজি পল্লী এলাকার বাসিন্দা। শুধু তার একার নয়, একই অবস্থা ওই এলাকার অন্তত তিন শতাধিক কৃষকের। চলতি মৌসুমে অন্তত সাত কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন শিম চাষিরা।কৃষকদের অভিযোগ, সময়মতো কৃষি বিভাগের পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় চলতি মৌসুমে তারা আরও বড় ধরনের ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিভাগে সবচেয়ে বেশি শিম চাষ হয় বরগুনার তালতলী উপজেলার সওদাগারপাড়া গ্রামে। প্রতিবছর জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছয় থেকে সাত কোটি টাকার শিম বিক্রি করেন এ এলাকার কৃষকেরা। চলতি বছর সমবায় পদ্ধতিতে প্রায় ২২ একর জমিতে শিম আবাদ করা হয়। কিন্তু ‘মোজাইক’ ভাইরাসের আক্রমণে গাছের পাতা, ফুল ও শিম হলুদ হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।সওদাগারপাড়া এলাকার আরেক কৃষক সেলিম মিয়া বলেন, ‘আমাদের এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এখানকার উৎপাদিত সবজি দেশের বিভিন্ন জেলায় যায়। কিন্তু এ বছর তা সম্ভব হবে না। ভাইরাস দেখা দেওয়ার পর নিজেদের টাকায় সার ও ওষুধ কিনে প্রয়োগ করেছি। সরকারিভাবে সহযোগিতার কথা শুনলেও এখনো কোনো সহায়তা পাইনি। আমার জমিতে প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু গাছের যে অবস্থা, তাতে ১৫ হাজার টাকার শিম বিক্রি করতে পারব কি না, সেটাই সন্দেহ।’কৃষক জসিম শিকদার বলেন, ‘প্রতিবছর এই গ্রামে শিম থেকে কোটি টাকার বাণিজ্য হতো। কিন্তু এ বছর পুরো গ্রামেই অজানা এক ভাইরাসে শিমগাছ আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা সবাই পথে বসার উপক্রম।’আরেক কৃষক মো. নাসির বলেন, ‘প্রতিবছর আমাদের শিম দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। কিন্তু এ বছর ভাইরাসের আক্রমণে সব শেষ। শিম চাষে যে টাকা খরচ হয়েছে, তার অর্ধেকও তুলতে পারব না। কৃষিতে এবার আমরা বড় লোকসানের মুখে পড়েছি।’এ বিষয়ে বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘সবজি পল্লী এলাকার কৃষকেরা প্রতিবছর কয়েক কোটি টাকার সবজি উৎপাদন করেন। এ বছর শিমগাছ হলুদ হয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপসহকারী ও উপজেলা কৃষি কর্মকর্তাদের মাঠে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, “মোজাইক” ভাইরাসের আক্রমণেই গাছগুলো আক্রান্ত হয়েছে। নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পটুয়াখালী কৃষি গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’তিনি আরও বলেন, ‘প্রতিবছর একই জমিতে একই ধরনের সবজি চাষ থেকে বিরত থাকতে হবে। বারবার একই ফসল করলে ভাইরাস আক্রমণের ঝুঁকি বাড়ে। এক বছর যে সবজি চাষ করা হবে, পরের বছর তা বাদ দিয়ে অন্য সবজি চাষ করলে ভাইরাসের আক্রমণ কমানো সম্ভব। সরকারিভাবে প্রণোদনা পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনা পাসপোর্ট অফিসে ‘টাকা লেনদেনের’ প্রমাণ পেল দুদক
পাবনা পাসপোর্ট অফিসে ‘টাকা লেনদেনের’ প্রমাণ পেল দুদক

ভোগান্তির শেষ নেই পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে। দালাল ও অফিসের কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে গ্রাহক হয়রানি ও জিম্মি করে গ্রাহকদের থেকে Read more

নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির ব্লগের ভূয়সী প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির ব্লগের ভূয়সী প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রেড-১ অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়ার বিরুদ্ধে সম্প্রতি Read more

টিভিতে আজকের খেলা (৫ আগস্ট ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ আগস্ট ২০২৫)

টরেন্টোয় চলছে কানাডিয়ান ওপেন টেনিস। এছাড়া ইংল্যান্ডে চলমান দ্য হানড্রেড টুর্নামেন্টে আজ রয়েছে লন্ডন ডার্বি।টেনিসকানাডিয়ান ওপেনরাত ১০–৩০ মি., সনি স্পোর্টস Read more

১৮ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৮ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৩ পৌষ ১৪৩২ বাংলা, ২৬ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

বুদ্ধি প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, আসামি ধরছে না পুলিশ
বুদ্ধি প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, আসামি ধরছে না পুলিশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক বুদ্ধি প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার এক মাস ১০ দিন পার হয়ে গেলেও আসামী গ্রেপ্তার Read more

শেষ হলো এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা
শেষ হলো এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা

অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী। সরকারি বেসরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন