নওগাঁর ধামইরহাটে বিজিবির পৃথক দুটি অভিযানে ৭১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক চোরাকারবারিরা হলো- উপজেলার চক প্রসাদ এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৩৭), সোনাদিঘী এলাকার মৃত গুদরাই সরেনের ছেলে জহন সরেন (৩০)। বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, গত বুধবার রাতে উপজেলার চকচন্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোখলেছার রহমান ও বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে আমইতাড়া বাজার এবং ভেরম সোনাদিঘী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। পরে আটকদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরপূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুনারুঘাটে সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরায় পর্যটনের বিপুল সম্ভাবনা
চুনারুঘাটে সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরায় পর্যটনের বিপুল সম্ভাবনা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা-কালেঙ্গা, সাতছড়ি জাতীয় উদ্যান, সবুজ চা বাগানে গালিছা বিছানো উঁচু-নিচু টিলা আর Read more

ইরানের দুই দফা হামলায় ৬ ইসরায়েলি নিহত, আহত ৫০
ইরানের দুই দফা হামলায় ৬ ইসরায়েলি নিহত, আহত ৫০

ইরানের দুই দফা হামলায় ছয় ইসরায়েলি নিহত হয়েছে। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন। শনিবার মধ্যরাত ও রোববার ভোরে এ হামলায় দ্রুতগতির Read more

কুমিল্লায় রাস্তার নিম্নমানের কাজ বন্ধ করালেন হাসনাত আবদুল্লাহ
কুমিল্লায় রাস্তার নিম্নমানের কাজ বন্ধ করালেন হাসনাত আবদুল্লাহ

শুধুমাত্র হাতের টানেই উঠে আসছে সদ্য কার্পেটিং করা রাস্তার ঢালাই। কোথাও বিটুমিন নেই, কোথাও খোয়া ছাড়াই লাল মাটির ওপর পিচ Read more

ঝিনাইদহে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স
ঝিনাইদহে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স

বীমা পলিসির মেয়াদ শেষ হবার পরেও, ঝিনাইদহে ৩ হাজার গ্রাহকের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। বিষয়টি নিশ্চিত Read more

তওবা করে জনতার কাতারে আসুন: এনসিপি নেতা আখতার
তওবা করে জনতার কাতারে আসুন: এনসিপি নেতা আখতার

“বাংলাদেশ এখনও আপনাদের তওবা করার সুযোগ দিয়েছে। ফিরে আসুন, তওবা করে জনতার কাতারে দাঁড়ান” গোপালগঞ্জে এক সংক্ষিপ্ত সমাবেশে এমনই হুঁশিয়ারি Read more

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন