ইরানের দুই দফা হামলায় ছয় ইসরায়েলি নিহত হয়েছে। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন। শনিবার মধ্যরাত ও রোববার ভোরে এ হামলায় দ্রুতগতির মিসাইল ব্যবহার করছে ইরান। নিহতদের মধ্যে উত্তর ইসরায়েলে পাঁচজন প্রাণ হারিয়েছেন। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহতরা আরব ইসরায়েলি এবং তারা খাতিব পরিবারের সদস্য। শহরটি ফিলিস্তিনি-ইসরায়েলি অধ্যুষিত। অপরদিকে, ভোরের হামলায় ৬০ বছর বয়সী এক নারীও নিহত হয়েছেন।ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে, মধ্য ইসরায়েলের বাত ইয়ামে ওই নারী নিহত হয়েছেন। সেখানে আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। রেহেবোতে দুইজন গুরুতর আহত হয়েছেন।ইরানি হামলায় বাণিজ্যিক রাজধানী তেলআবিব এবং রামাত গানে বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। তবে সেখানকার হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।ইরানের এই হামলার আগে ইসরায়েলের সেনাবাহিনী সব ইসরায়েলিকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু বর্তমানে তারা এই নির্দেশনা তুলে নিয়েছে।সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের ওই আরব শহরটিতে হতাহতের সংখ্যা বেশি কারণ সেখানে আশ্রয় নেওয়ার মতো সুবিধা খুবই সীমিত। এই ফিলিস্তিনিরা ইসরায়েলের নাগরিক, তবুও তাদের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর
গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

নিরাপত্তা শঙ্কায় থাকা ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিন্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

বগা-বাহেরচর সড়কে ৮১টি ঝুঁকিপূর্ণ বাঁক, ঘটছে দুর্ঘটনা
বগা-বাহেরচর সড়কে ৮১টি ঝুঁকিপূর্ণ বাঁক, ঘটছে দুর্ঘটনা

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা-বাহেরচর সড়কের বগা হোগলা সেতু থেকে বাহেরচর ডাকুরিয়া নদীর সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ সড়কে অন্তত Read more

পত্রিকা: ‘জুলাই সনদ: যেসব ইস্যুতে আর ছাড় দেবে না বিএনপি ও সমমনারা’
পত্রিকা: ‘জুলাই সনদ: যেসব ইস্যুতে আর ছাড় দেবে না বিএনপি ও সমমনারা’

জুলাই সনদের তিনটি ইস্যুতে বিএনপি ও সমমনা জোটের দলগুলো ছাড় দিতে রাজি নয়। এ নিয়ে বাংলাদেশের একাধিক সংবাদপত্রে খবর প্রকাশ Read more

গঙ্গার চুক্তি নবায়ন নিয়ে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি
গঙ্গার চুক্তি নবায়ন নিয়ে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি

১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের মধ্যে সই হওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন