পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার(১১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন ও মেয়ে পূর্ণতা এবং ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান।জানা গেছে, কুষ্টিয়া শশুরবাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি নাটোরে ফেরার পথে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম ও তার স্ত্রী-মেয়েসহ সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় লিচু বিক্রি দেখে সেই লিচু কিনতে সেখানে দাঁড়িয়েছিলেন। এসময় কুষ্টিয়া থেকে ঈশ্বরদীগামী একটি বেপরোয়া গতির নিয়ন্ত্রণহীন ট্রাক এসে পেছন থেকে লিচু বিক্রেতাসহ ৪ জনকে ধাক্কা দিলে তারা মহাসড়কের উপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিলে তারা নিহত ও আহত ৪ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানা পুলিশের ওসি মোশফিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুষ্ঠু নির্বাচনে আনসার সদস্যদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
সুষ্ঠু নির্বাচনে আনসার সদস্যদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের Read more

উপহার পাঠিয়ে হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা
উপহার পাঠিয়ে হাসনাতের খোঁজ নিলেন রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর খোঁজ নিতে লোক পাঠিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন Read more

শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ
শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ

শরীয়তপুরে জাজিরার বড়কান্দি এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই Read more

নেত্রকোনায় আকস্মিক শিলাবৃষ্টি বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা
নেত্রকোনায় আকস্মিক শিলাবৃষ্টি বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা।মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যার পর হঠাৎ করে জেলার বিভিন্ন এলাকায় Read more

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাধবপুর উপজেলার শাহাজীবাজার দরগা গেইট এলাকায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রায়হান মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত Read more

ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে?
ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে?

শুষ্ক মৌসুমে পদ্মার বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা যায় ধু ধু বালুচর। এই বিতর্কিত বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন-জীবিকা ও জীববৈচিত্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন