“বাংলাদেশ এখনও আপনাদের তওবা করার সুযোগ দিয়েছে। ফিরে আসুন, তওবা করে জনতার কাতারে দাঁড়ান” গোপালগঞ্জে এক সংক্ষিপ্ত সমাবেশে এমনই হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন।বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির আয়োজিত পথসভায় তিনি বলেন, “ভারতের প্রেসক্রিপশনে চলতে গিয়ে যদি আপনারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিসর্জন দিতে চান, তাহলে এই দেশের জনগণ আপনাদের আর সহ্য করবে না।”তিনি আরও বলেন, “গণতন্ত্রের নামে যারা বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা করছে, তারা জাতির শত্রু। জনগণ এখন জেগে উঠেছে। আগের মতো আর কাউকে ছাড় দেওয়া হবে না।”১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। এ সময় সমাবেশে অন্য নেতারাও বৈষম্য, দমন-পীড়ন এবং পরনির্ভরশীল রাজনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানান। তাঁরা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

যশোর শহরের পালবাড়ির তেঁতুলতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আসিফ হোসেন (১৭) নামে এক কলেজের ছাত্র নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে Read more

জয়পুরহাটে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার
জয়পুরহাটে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার

জয়পুরহাটের ক্ষেতলাল থানায় গত ১৩ জুন ওসি হিসেবে যোগদান করেন ইন্সপেক্টর হাশমত আলী। এরই মধ্যে ২০১২ সালের ৫ অক্টোবর জয়পুরহাট Read more

নগর ভবনের গাড়ি জয়পুরহাটে এসে দুর্ঘটনার কবলে
নগর ভবনের গাড়ি জয়পুরহাটে এসে দুর্ঘটনার কবলে

জয়পুরহাটে সরকারি গাড়ি কাণ্ডে এবার ধরা পড়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রেজাউল করিমের ব্যবহৃত গাড়ি। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজশাহী Read more

‘পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে’ পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি
‘পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে’ পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি

ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয়, তাহলে Read more

মেহেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক খালেক গ্রেফতার
মেহেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক খালেক গ্রেফতার

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেককে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন