ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার নিয়ে চুরি করতে গিয়ে স্ট্রোকে মামুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী তালতলা মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন্দ গ্রামের মো. হাসেন মিয়ার ছেলে। মামুন মিয়া সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তা ছাড়া এলাকায় চিহ্নিত ‘মাদক কারবারি’ ও ‘চোর’ হিসেবে পরিচিতি রয়েছে তাঁর।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মামুন মিয়া একটি হত্যা মামলার আসামি ছিলেন। গতকাল বুধবার কিশোরগঞ্জ আদালতে হাজির হয়ে জামিনে বাড়ি আসেন। তাঁর ভায়রা ভাই শেরপুর ইউনিয়নের পাঁচরুখী গ্রামের আহম্মদ আলীর ছেলে আব্দুল হান্নানকে সঙ্গে নিয়ে একই ইউনিয়নের কামারিয়া এলাকায় প্রাইভেটকার নিয়ে আজানের সময় যান। সেখানে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করলে মামুন মিয়া ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ভায়রা ভাই আব্দুল হান্নান প্রাইভেটকার নিয়ে পালিয়ে যান। মামুন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।নিহত মামুনের স্ত্রী শেফালী বেগম বলেন, ‘গতকাল একটি হত্যা মামলার জামিন নিয়ে বাড়িতে এসেছিল। পরে সন্ধ্যায় বের হয়ে আর বাড়ি ফেরেনি। ভোরে খবর পাই, স্ট্রোকে মারা গেছে।’ তবে তাঁর স্বামী চুরি ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন শেফালী।নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে পৌঁছেছেন আরও ১৭৬৯৪ হজযাত্রী
সৌদিতে পৌঁছেছেন আরও ১৭৬৯৪ হজযাত্রী

চলতি বছর হজ করার জন্য শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে আরও ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী সৌদি Read more

ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে অভিযান, আটক ২০ কর্মী
ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে অভিযান, আটক ২০ কর্মী

ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত ২০ কর্মীকে আটক করেছে হুথি কর্তৃপক্ষ। জাতিসংঘ এ তথ্য নিশ্চিত করেছে।সংস্থাটি Read more

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আগুন
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আগুন

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ( আর এন পি এল) স্ক্র্যাপ Read more

What Makes Modern Online Casinos So Popular
What Makes Modern Online Casinos So Popular

What Makes Modern Online Casinos So Popular Online casino sites have become one of the most vibrant corners of the Read more

হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আমির হামজার (৬) নামে এক শিশুর। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন