চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এখন চলছে গণনার প্রক্রিয়া।এর আগে, বড় কোনো অভিযোগ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে অবস্থিত ভোটকেন্দ্রে ভোট দেন ভোটাররা। ২৬টি পদের বিপরীতে ব্যালটে সিল দিতে বেশ সময় লেগেছে তাদের। এজন্য সব কেন্দ্রেই ছিল লম্বা লাইন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অনেকেই বিরক্তি প্রকাশ করেন। তারপরও ভোটদানের আগ্রহে কোনো ভাটা পড়েনি। তবে অমোচনীয় কালি ব্যবহার না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। জাল ভোটের শংকা জানান তারা।একইসঙ্গে, সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বস্ত করেছে, ছবিসহ ভোটার তালিকা থাকায় কোনো ধরনের জাল ভোটের সম্ভাবনা নেই।প্রসঙ্গত, চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী। চাকসুতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন প্রার্থী। এর মধ্যে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৭ জন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত ১
রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত ১

রাজধানীর পান্থপথে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।শনিবার (২৩ আগস্ট) দুপুর Read more

ভালুকায় পিতা-পুত্রের মাদক ব্যবসার পর্দাফাঁস!
ভালুকায় পিতা-পুত্রের মাদক ব্যবসার পর্দাফাঁস!

ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পিতা ও পুত্রকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (২ আগস্ট) বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের Read more

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে গুলি
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতে গুলি

মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া Read more

ময়মনসিংহে কচুরিপানা ফুলের সৌন্দর্যে মেতেছে প্রকৃতি
ময়মনসিংহে কচুরিপানা ফুলের সৌন্দর্যে মেতেছে প্রকৃতি

ময়মনসিংহের নান্দাইলে পুরাতন ব্রহ্মপুত্র নদে ফুটেছে সৌন্দর্যবর্ধক দৃষ্টিনন্দন কচুরি পানার ফুল।কচুরিপানার ফুলগুলো তৈরি করেছে এক অপরূপ এই দৃশ্য।কচুরি পানার ফুলের Read more

যে সুরা দশবার পড়লে জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ হবে?
যে সুরা দশবার পড়লে জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ হবে?

পবিত্র কুরআনের ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সুরা ইখলাস। এ সুরাকে যে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন। ‘আয়িশা (রা.) থেকে বর্ণিত। একবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন