ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ নির্দেশনার বিষয়টি জানান।মন্ত্রিপরিষদ সচিব বলেন, ক্যাবিনেট সুয়োমোটো (নিজে থেকে) একটি ডিসিশন নিয়েছে—দেশে এখন যেসব ধর্ষণ মামলা হচ্ছে বা আগে যেগুলো হয়েছে, সবগুলো মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সব মন্ত্রণালয় মিলে একটি স্পেশাল ড্রাইভ (বিশেষ পদক্ষেপ) নেওয়া।তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সমাজ থেকে ধর্ষণ প্রবণতা বন্ধ করার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। এসব বিষয়ে খুব দ্রুত অ্যাকশন নিতে বলেছেন। এসব মামলার সঙ্গে রিলেটেড যারা আছেন সবাই মিলে এবং যেখানে যতদূর যাওয়া দরকার সে পর্যন্ত গিয়ে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় জাতিসংঘ মিশন স্থাপনে আপত্তি কিছু ইসলামী দলের
ঢাকায় জাতিসংঘ মিশন স্থাপনে আপত্তি কিছু ইসলামী দলের

রাজধানী ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (এইচআরসি) মিশন চালুর সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে সরব হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল। এদিকে Read more

বাকৃবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বাকৃবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূ‌চি‌র আওতায় প্রাকৃ‌তিক প‌রি‌বেশ ও প্রাণবৈ‌চিত্র‌্য রক্ষায় বিশ্ববিদ্যালয় চত্বরে আট Read more

চাঁদা না দেয়ায় মৎস্য ব্যবসায়ীর ঘের কেটে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ
চাঁদা না দেয়ায় মৎস্য ব্যবসায়ীর ঘের কেটে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চর এলাহী ইউনিয়নের গাংচিলে মৎস্য পোনা ব্যবসায়ীর চাষের পুকুরে পাড় কেটে দিয়ে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ Read more

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (০৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ Read more

ঐক্য দিয়ে অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব: উপদেষ্টা ফারুকী
ঐক্য দিয়ে অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব: উপদেষ্টা ফারুকী

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র‍্যালির অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা Read more

ভারতে আবারও বাড়ছে করোনা
ভারতে আবারও বাড়ছে করোনা

ভারতে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশটির বেশ কয়েকটি রাজ্যে একদিনে একাধিক কোভিড টেস্ট পজিটিভ হওয়ার খবর মিলছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন