ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছরের এক বৃদ্ধ ৩৫ বছরের এক নারীকে বিয়ের একদিন পর মারা গেছেন। মূলত একাকিত্ব দূর করতে বিয়ে করেন তিনি।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজ্যটির জৌনপুর জেলার কুচমুচ গ্রামে। বুধবার (০১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, মৃত ব্যক্তির নাম সাংগ্রুরাম। এক বছর আগে তার প্রথম স্ত্রী মারা যান। কোনো সন্তান ছিল না, একাই দিন কাটছিল তার। জীবিকা নির্বাহ করতেন কৃষিকাজ করে। নিঃসঙ্গ জীবনে সঙ্গী পাওয়ার আশায় পরিবারের আপত্তি উপেক্ষা করেই নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।গত সোমবার তিনি জালালপুর এলাকার মানভাবতী নামে এক নারীর সঙ্গে বিয়ে করেন। আদালতে রেজিস্ট্রির পর স্থানীয় মন্দিরে সম্পন্ন হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান। মানভাবতী বলেন, সাংগ্রুরাম তাকে আশ্বস্ত করেছিলেন সংসারের দায়িত্ব নিতে, আর তিনি সন্তানের যত্ন নেবেন।বিয়ের রাতের বেশিরভাগ সময় দু’জন কথোপকথনেই কাটান। কিন্তু ভোরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংগ্রুরাম। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।এদিকে হঠাৎ এই মৃত্যু গ্রামে নানা জল্পনার জন্ম দিয়েছে। কেউ বলছেন, এটি স্বাভাবিক ঘটনা, আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন। সাংগ্রুরামের ভাতিজারা দিল্লিতে থাকেন এবং তারা অন্ত্যেষ্টিক্রিয়া আপাতত বন্ধ রেখেছেন।তাদের উপস্থিতি ছাড়া দাহ সম্পন্ন হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে
গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক সাধারণ Read more

সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক
সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক

সায়েন্সল্যাব মোড় ছেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩
ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের যাত্রী দুই সহোদর ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত Read more

ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ, ঢাকা-দক্ষিণবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ
ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ, ঢাকা-দক্ষিণবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনে ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেছেন Read more

বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদ্যাপিত
বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদ্যাপিত

‘তারুণ্যেরে অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন’ স্লোগানে রাজশাহীর বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন