জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোট গণনা করা হবে মেশিনের মাধ্যমে।নির্বাচনের নিরাপত্তা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। স্থানীয় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সঙ্গেও আলোচনা করা হয়েছে। আশা করছি, সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।নির্বাচনের দিন কারা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এ বিষয়ে তিনি বলেন, অনুমোদিত ব্যক্তি, ভোটার, শিক্ষক এবং নির্বাচনের কাজে বিশেষভাবে অনুমোদিতরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এ জন্য নির্ধারিত কার্ড বহন করতে হবে। কার্ড সংগ্রহ সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বট বাহিনীর পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না: এস.এম জিলানী
বট বাহিনীর পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না: এস.এম জিলানী

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী বলেছেন, 'বট বাহিনী ষড়যন্ত্র করে পায়ে পা দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের Read more

মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের লাশ মিললো ছোট ভাইয়ের ঘরে
মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের লাশ মিললো ছোট ভাইয়ের ঘরে

কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউসুফনগর গ্রামে নিখোঁজের একদিন পর মাটিচাপা অবস্থায় মনির মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

সিরাজগঞ্জে হটাৎ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ৪ গ্রাম
সিরাজগঞ্জে হটাৎ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ৪ গ্রাম

জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে চারটি গ্রাম। চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রামে এ তাণ্ডব Read more

দীর্ঘ ১৭ বছর পর খালি পায়ে মাতৃভূমির মাটি ছুঁলেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর খালি পায়ে মাতৃভূমির মাটি ছুঁলেন তারেক রহমান

দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা Read more

দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই ভারত সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই ভারত সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত এ দলে ইনজুরির কারণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন